Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

মহিষাদলে পুকুরে উলটে গেল পুলকার, রক্ষা খুদে পড়ুয়াদের

বৃহস্পতিবার মহিষাদলের ঝাউপাতরা এলাকায় খুদে পড়ুয়াদের একটি পুলকার পুকুরে উলটে যায়। স্কুলে যাওয়ার পথে এদিন বেলা ১০টা ১৫মিনিট নাগাদ ওই দুর্ঘটনা ঘটে।

মহিষাদলে পুকুরে উলটে গেল পুলকার, রক্ষা খুদে পড়ুয়াদের
  • ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, হলদিয়া: বৃহস্পতিবার মহিষাদলের ঝাউপাতরা এলাকায় খুদে পড়ুয়াদের একটি পুলকার পুকুরে উলটে যায়। স্কুলে যাওয়ার পথে এদিন বেলা ১০টা ১৫মিনিট নাগাদ ওই দুর্ঘটনা ঘটে। পুকুরটি কচুরিপানায় ভর্তি থাকায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে খুদে পড়ুয়ারা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মহিষাদলের একটি বেসরকারি স্কুলের ১৪জন ছাত্রছাত্রী ছিল ওই পুলকারে। গ্রামের ঢালাই রাস্তা দিয়ে স্কুলে যাওয়ার সময় রাস্তার বাঁকের মুখে গাড়িটি আচমকা উল্টে যায়। পড়ুয়ারা কেউ জখম না হলেও দুর্ঘটনার জেরে আতঙ্কিত হয়ে পড়ে। উল্টোদিক থেকে আসা একটি সাইকেলকে জায়গা করে দিতে গাড়ির চাকা রাস্তা থেকে নেমে যায়। তখনই নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে উল্টে পড়ে পুলকারটি। গ্রামের লোকজন ছুটে এসে পড়ুয়াদের উদ্ধার করেন। পড়ুয়াদের অভিভাবকরাও দ্রুত ঘটনাস্থলে আসেন। এই ঘটনায় ক্ষুব্ধ অভিভাবকরা। গতবছর মে মাসে ওই স্কুলেরই একটি পুলকারের ধাক্কায় মহিষাদল রেলপুলের কাছে এক ব্যক্তির মৃত্যু হয়েছিল। 

Advertisement


স্কুলের প্রধান শিক্ষক তারিণী পণ্ডা বলেন, আমাদের স্কুলের পুলকার উল্টে গিয়েছিল। তবে কোনও পড়ুয়া জখম হয়নি। স্কুলে প্রায় ৩০টি পুলকার চলে। গতবছর দুর্ঘটনার পর সমস্ত গাড়ির চালককে সতর্ক করা হয়েছে। জোরে গাড়ি চালাতে বারণ করা হয়েছে। দুর্ঘটনার পরই এদিন স্কুল কর্তৃপক্ষকে সমস্ত পুলকারের নথি নিয়ে ডেকে পাঠায় পুলিশ। মহিষাদলের বিডিও বরুণাশিস সরকার বলেন, স্কুলগুলিকে পুলকার নিয়ে বারবার সতর্ক করা হয়েছে। তারপরও কার গাফিলতিতে এধরনের দুর্ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখছি। স্কুল কর্তৃপক্ষকে ডেকে পাঠিয়ে মিটিং করেছি। 

Advertisement
সম্পর্কিত সংবাদ