Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

আস্থায়ীর আনন্দসন্ধ্যা

আস্থায়ীর আনন্দসন্ধ্যা
  • ৬ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

বাচিক শিল্পী সংস্থা আস্থায়ী সম্প্রতি শিশির মঞ্চে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে। উদ্বোধনী সঙ্গীত পরিবেশনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন মেঘমিতা ঘোষ। এরপর কবি প্রতুল মুখোপাধ্যায়ের স্মরণে পূজা পণ্ডিত পরিবেশন করেন ‘আমি বাংলায় গান গাই’ কবিতাটি। ছোটদের মধ্যে সাহিত্যিকা, এষা ও অর্চিষ্মানের উপস্থাপনা উপভোগ্য। ‘শিশুদের রবীন্দ্রনাথ এবং রবীন্দ্রনাথের শিশু’ আলেখ্যটিতে আবির, অর্চিত, রাজন্যা এবং অন্যান্যদের উপস্থাপনা সুন্দর। রবীন্দ্রনাথের শিশু কাব্যগ্রন্থের বিভিন্ন কবিতা নিয়ে রচিত ভাষ্যপাঠ সহ পরিবেশিত আলেখ্যটি ছোটবেলার কথা মনে করিয়ে দেয়। অরণি বসুর লেখা ‘জলতরঙ্গ’ আবৃত্তি করেন ঈশিতা ঘোষ। সুদর্শনা ভট্টাচার্যের একক আবৃত্তিতে অভীক বসুর ‘মামার ঘুম’, অপূর্ব দত্তর মহাভারতের অপ্রকাশিত পর্ব, দেবেশ ঠাকুরের ‘রাধা’ মনোগ্রাহী। অনামিকা সাহা ও অমলেন্দু ভট্টাচার্যের দ্বৈত নিবেদনের শ্রুতিনাটক ‘উঠ’ শ্রোতারা দীর্ঘদিন মনে রাখবেন। 

Advertisement

কলি ঘোষ

Advertisement
সম্পর্কিত সংবাদ