Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

পাণ্ডুয়ায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান একঝাঁক নেতাকর্মীর

হুগলির পাণ্ডুয়ার সিমলাগড়-ভিটাসিন গ্রাম পঞ্চায়েত এলাকায় বিজেপির সংগঠনে ফাটল ধরাল তৃণমূল কংগ্রেস। শনিবার ওই এলাকায় একটি রাজনৈতিক সমাবেশ করে রাজ্যের শাসকদল।

পাণ্ডুয়ায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান একঝাঁক নেতাকর্মীর
  • ২৪ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: হুগলির পাণ্ডুয়ার সিমলাগড়-ভিটাসিন গ্রাম পঞ্চায়েত এলাকায় বিজেপির সংগঠনে ফাটল ধরাল তৃণমূল কংগ্রেস। শনিবার ওই এলাকায় একটি রাজনৈতিক সমাবেশ করে রাজ্যের শাসকদল। সেখানে স্থানীয় একঝাঁক বিজেপি নেতা তাঁদের অনুগামীদের নিয়ে তৃণমূলে যোগদান করেন। তৃণমূল নেতৃত্ব জানিয়েছে, প্রায় দেড়শো জন বিজেপি ছেড়ে এদিন ঘাসফুলের পতাকা হাতে নিয়েছেন। তৃণমূলের পাণ্ডুয়া ব্লক সভাপতি আনিসুল ইসলাম বলেন, বিজেপির হিংসা ও বিভেদের রাজনীতির সঙ্গে ওই নেতা ও কর্মীরা চলতে পারছিলেন না। তাঁরা উন্নয়নের কাজে শামিল হওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন। দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশে এদিন তাঁদের দলে নেওয়া হয়েছে। বিজেপির জেলা নেতা সুরেশ সাউ বলেন, আমাদের কর্মীরা ঐক্যবদ্ধ আছেন। নিজেদের লোককেই বিজেপি সাজিয়ে যোগদান নাটক মঞ্চস্থ করেছে তৃণমূল।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ