Bartaman Logo
২৯ জুলাই, ২০২৬
Advertisement
বর্তমান / কলকাতা

সাগরে রাস্তা-আলো-টিউবওয়েল সহ ৯৮ কাজের সূচনা, মিলল স্বস্তি

রাজ্য জুড়ে আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরে এখনও আবেদন নেওয়ার কাজ চলছে। কিন্তু এর মধ্যেই সাগর ব্লকে আসা সব দরখাস্তের একটি অংশ যাচাই করা হয়েছে

সাগরে রাস্তা-আলো-টিউবওয়েল সহ ৯৮ কাজের সূচনা, মিলল স্বস্তি
  • ১৪ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: রাজ্য জুড়ে আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরে এখনও আবেদন নেওয়ার কাজ চলছে। কিন্তু এর মধ্যেই সাগর ব্লকে আসা সব দরখাস্তের একটি অংশ যাচাই করা হয়েছে। রাস্তাঘাট, আলো, টিউবওয়েল বসানো সহ মোট ৯৮টি কাজের ওয়ার্ক অর্ডারও ইস্যু করা হয়েছে । শনিবার সাগরের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় এইসব কাজের সূচনা হয়েছে। সব মিলিয়ে প্রথম ধাপে ১ কোটি ৯১ লক্ষ টাকার কাজের বরাত দেওয়া হয়েছে। প্রশাসনের দাবি, কোনও জেলাতেই এই প্রকল্পের কাজ শুরু হয়নি। সাগর সেখানে পথ দেখাচ্ছে।

Advertisement

জানা গিয়েছে, সাগর ব্লকে ১৭৪টি বুথের মধ্যে ১৪৫টিতে শিবির হয়ে গিয়েছে। ন’টি গ্রাম পঞ্চায়েত এলাকায় যেখানে যেমন আবেদন যাচাই করে রিপোর্ট এসেছে, সেই মতো কাজ শুরুর ছাড়পত্র দিয়েছে প্রশাসন। এদিন কোথাও কাজের শিলান্যাস হয়েছে, কোথাও আবার সরাসরি মাঠে নেমে কাজও শুরু হয়েছে। যেমন ধবলাহাট পঞ্চায়েতে আবেদ আলি গায়েনের কাছে রাস্তায় সোলার আলো বসানো শুরু হল। কয়েকটি জায়গায় নতুন টিউবওয়েল বসানো শুরু হয়েছে। গঙ্গাসাগর পঞ্চায়েত এলাকার ৯৮ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শৌচালয় ও জলের লাইন সংস্কারের শিলান্যাস করা হয়েছে। রামকরচক ও রুদ্রনগরে ১৭টি করে কাজের সূচনা হল প্রথম পর্যায়ে, যা সর্বাধিক।

Advertisement
সম্পর্কিত সংবাদ