Bartaman Logo
৩১ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

হাওড়ায় দুই মাসে বসানো হল ৭০টি সৌর বিদ্যুৎ মিটার

সৌর বিদ্যুৎ ব্যবহার করলে গ্রাহকদের বিদ্যুতের বিলে সাশ্রয় হবে। সেই লক্ষ্যে কেন্দ্রীয় সরকারের ‘প্রধানমন্ত্রী সূর্য ঘর মুফত বিজলি যোজনা’য় হাওড়া জেলায় দুই মাসে ৭০টি সৌর বিদ্যুতের মিটার বসানো হয়েছে।

হাওড়ায় দুই মাসে বসানো হল ৭০টি সৌর বিদ্যুৎ মিটার
  • ৩১ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: সৌর বিদ্যুৎ ব্যবহার করলে গ্রাহকদের বিদ্যুতের বিলে সাশ্রয় হবে। সেই লক্ষ্যে কেন্দ্রীয় সরকারের ‘প্রধানমন্ত্রী সূর্য ঘর মুফত বিজলি যোজনা’য় হাওড়া জেলায় দুই মাসে ৭০টি সৌর বিদ্যুতের মিটার বসানো হয়েছে। মঙ্গলবার পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ পর্ষদ নিগম লিমিটেডের উলুবেড়িয়া ডিভিশন আয়োজিত এক সচেতনতা শিবিরে এই কথা বলেন দপ্তরের হাওড়া ডিভিশনের রিজিওন্যাল ম্যানেজার রঞ্জিতকুমার পাল। সৌর বিদ্যুতের ব্যবহারে উৎসাহদানের লক্ষ্যে আয়োজিত এই শিবিরে একাধিক স্বেচ্ছাসেবী সংস্থার সদস্য ছাড়াও বিভিন্ন আবাসন নির্মাতা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Advertisement

এদিন রঞ্জিতকুমার পাল বলেন, খুব সহজেই ১১টি ধাপের মাধ্যমে বাড়িতে ও আবাসনে সৌর প্যানেল বসানো যায়। ইতিমধ্যে হাওড়া জেলায় এই কেন্দ্রীয় প্রকল্পটি খুব জনপ্রিয় হয়ে উঠেছে। দেড় হাজারের বেশি আবেদনপত্র জমা পড়েছে। তার মধ্যে ২০০টি সৌর প্যানেল বসানোর কাজ চলছে। তিনি জানান, রোজ সৌর প্যানেলের জন্য ১৫টি করে আবেদন জমা পড়ছে। আমরা সেটা ৫০টি করার উদ্যোগ নিয়েছি।

Advertisement
সম্পর্কিত সংবাদ