Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

পুজো দিয়ে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা, ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত ১১

বুধবার সকালে মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী রইল রাজস্থানের দৌসা। একটি ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষের জেরে মৃত্যু হল ১১ জনের। স্থানীয় সূত্রে খবর, মৃতেরা খাটুশ্যাম জি-র মন্দিরে পুজো দিয়ে ফিরছিলেন।

পুজো দিয়ে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা, ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত ১১
  • ১৩ আগস্ট, ২০২৫ ১৮:০৮
Prefer us on Google

১৩ আগষ্ট, জয়পুর: বুধবার সকালে মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী রইল রাজস্থানের দৌসা। একটি ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষের জেরে মৃত্যু হল ১১ জনের। স্থানীয় সূত্রে খবর, মৃতেরা খাটুশ্যাম জি-র মন্দিরে পুজো দিয়ে ফিরছিলেন।

Advertisement

পুলিস সূত্রে দাবি, বুধবার দৌসা জেলার বাপি গ্রামের কাছে মোহনপুর হাইওয়েতে ভোর ৪টে নাগাদ এই দুর্ঘটনা ঘটে। খাটুশ্যাম জি-র মন্দিরে পুজো দিয়ে ২টি গাড়ি নিয়ে ফিরছিলেন পুণ্যার্থীরা। দ্বিতীয় গাড়িটি আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে ধাক্কা মারে। দুর্ঘটনায় মৃত্যু হয় ৭ শিশু ও ৪ মহিলার। পাশাপাশি জখমও হন আরও কয়েকজন। স্থানীয় সূত্রে দাবি, পিকআপ ভ্যানটিতে প্রায় ১২-১৩ জন যাত্রী ছিলেন। 

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, নিহতেরা প্রত্যেকই উত্তরপ্রদেশের ইটাহের বাসিন্দা। ইতিমধ্যেই দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। দুর্ঘটনায় নিহতদের পরিবার পিছু ২ লক্ষ ও আহতদের জন্য ৫০ হাজার টাকা অনুদান দেওয়ার ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী।

Advertisement
সম্পর্কিত সংবাদ