Bartaman Logo
৬ জুন, ২০২৬

৫৯ জন মহিলা প্রার্থী অসমে, জয়ী মাত্র ৭

আইনসভায় ৩৩ শতাংশ মহিলা সংরক্ষণ ইস্যুতে চর্চার মধ্যেই তাৎপর্যপূর্ণ তথ্য সামনে আসছে অসম থেকে। উত্তর-পূর্বাঞ্চলের এই রাজ্যে বিধানসভা নির্বাচনে মোট ৭২২ প্রার্থীর মধ্যে মহিলা ছিলেন মাত্র ৫৯ জন।

৫৯ জন মহিলা প্রার্থী অসমে, জয়ী মাত্র ৭
  • ৬ মে, ২০২৬ ০৪:০০

গুয়াহাটি: আইনসভায় ৩৩ শতাংশ মহিলা সংরক্ষণ ইস্যুতে চর্চার মধ্যেই তাৎপর্যপূর্ণ তথ্য সামনে আসছে অসম থেকে। উত্তর-পূর্বাঞ্চলের এই রাজ্যে বিধানসভা নির্বাচনে মোট ৭২২ প্রার্থীর মধ্যে মহিলা ছিলেন মাত্র ৫৯ জন। ফল প্রকাশের পর দেখা যাচ্ছে তাঁদের মধ্যে জয়ী হয়েছেন মাত্র সাতজন বা ১১.৮৬ শতাংশ।

Advertisement

জয়ী এই সাত মহিলা প্রার্থীর মধ্যে ক্ষমতাসীন বিজেপির চারজন, বিজেপির দুই শরিক দল অসম গণ পরিষদ (এজিপি) ও বোরোল্যান্ড পিপল’স ফ্রন্টের (বিপিএফ) একজন করে এবং বিরোধী দল কংগ্রেসের একজন রয়েছেন। বিজেপির চার জয়ী মহিলা প্রার্থী হলেন অজন্তা নিয়োগ (গোলাঘাট), নীলিমাদেবী (মঙ্গলদই), রুপালি লাংথাসা (হাফলং) ও নিসো তেরাংপি (দিফু)। বিপিএফের শিউলি মোহিলারি জিতেছেন কোকরাঝাড় থেকে। বঙ্গাইগাঁও আসন থেকে জয়ী হয়েছে এজিপির দীপ্তিময়ী চৌধুরী। কংগ্রেস প্রার্থী বেবি বেগম জিতেছেন ধুবরি আসনে।

সম্পর্কিত সংবাদ