Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

শিয়ালদহ ডিভিশনে কালীপুজোর রাতে চলবে ৪ জোড়া স্পেশাল ট্রেন, দীপাবলি-ছটে ভিড় নিয়ন্ত্রণে একাধিক ব্যবস্থা রেলের

কালীপুজো, দীপাবলি ও ছট উপলক্ষ্যে শিয়ালদহ স্টেশনে লক্ষ লক্ষ মানুষের ঢল নামে। ঠাকুর দেখা, ঘুরতে যাওয়া, নিত্যযাত্রী সহ নানা কাজে বিরাট সংখ্যক মানুষ দেশের এই ব্যস্ততম স্টেশনে ভিড় জমান।

শিয়ালদহ ডিভিশনে কালীপুজোর রাতে চলবে ৪ জোড়া স্পেশাল ট্রেন, দীপাবলি-ছটে ভিড় নিয়ন্ত্রণে একাধিক ব্যবস্থা রেলের
  • ১৭ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কালীপুজো, দীপাবলি ও ছট উপলক্ষ্যে শিয়ালদহ স্টেশনে লক্ষ লক্ষ মানুষের ঢল নামে। ঠাকুর দেখা, ঘুরতে যাওয়া, নিত্যযাত্রী সহ নানা কাজে বিরাট সংখ্যক মানুষ দেশের এই ব্যস্ততম স্টেশনে ভিড় জমান। এই ভিড় নিয়ন্ত্রণে একাধিক ব্যবস্থা নিল শিয়ালদহ ডিভিশন। এর মধ্যে রয়েছে এই উৎসব পর্বে স্পেশাল ট্রেন পরিষেবা। নির্দিষ্ট লাইনের জন্য নির্দিষ্ট প্ল্যাটফর্ম বরাদ্দ করা। এছাড়াও ব্যাপক ভিড় হয়, এমন কয়েকটি স্টেশনে বিশেষ ব্যবস্থা চালু করা। আগামী সোমবার কালীপুজো। সেই উপলক্ষ্যে ওই দিন গভীর রাতে চার জোড়া স্পেশাল ট্রেন চালাবে রেল। সেগুলি হল শিয়ালদহ-ডানকুনি, শিয়ালদহ-বারাসত, শিয়ালদহ-রানাঘাট, শিয়ালদহ-বারুইপুর। এই সময়ে যাত্রীদের আসা-যাওয়ার জন্য নির্দিষ্ট পথও বলে দেওয়া হয়েছে। যেমন, লোকাল কিংবা মেমুর যাত্রা শেষে শিয়ালদহ স্টেশনের ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্মে নামা যাত্রীরা প্রফুল্ল দ্বার দিয়ে বাইরে বেরবেন। একইভাবে ৬ থেকে ১০ নম্বর প্যাটফর্মের যাত্রীরা ব্যবহার করবেন নর্থ গেট। সাউথ সেকশনের যাত্রীরা মেট্রো ও দক্ষিণ শাখার গেট দিয়েই বেরবেন। শিয়ালদহ স্টেশনে ঢোকার ক্ষেত্রে যাত্রীরা মেইন গেট, সাউথ মেট্রো গেট, সাউথ স্টেশন গেট এবং প্রফুল্ল দ্বার ব্যবহার করতে পারবেন। উৎসবের এই সময়ে দূরপাল্লার ট্রেনের যাত্রীদের সেন্ট অ্যাম্বুলেন্স (ট্রাফিক পুলিশ পোস্টের কাছে) গেট দিয়ে ঢুকতে হবে, যাতে লোকাল ট্রেনের যাত্রীদের সঙ্গে তাঁরা মিশে না যান। 

Advertisement

এদিকে, কালীপুজো উপলক্ষ্যে সরকারি ছুটি থাকলেও শিয়ালদহ ডিভিশনের ছ’টি এসি লোকাল সপ্তাহের অন্যান্য কাজের দিনের মতোই নির্দিষ্ট সূচি মেনে চলাচল করবে। নৈহাটি স্টেশনে বাড়তি ভিড়ের কথা মাথায় রেখে ২০ থেকে ২৪ অক্টোবর বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। এই সময় সমস্ত লোকাল ট্রেন সমস্ত স্টেশনেই থামবে। এর মধ্যে ফ্ল্যাগ ও হল্ট স্টেশনও রয়েছে। শিয়ালদহ স্টেশনের সমস্ত টিকিট কাউন্টার ২৪ ঘণ্টা খোলা থাকবে। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে শিয়ালদহ ডিভিশনের জনবহুল স্টেশনগুলিতে ‘বিশেষ সহায়তা বুথ’ খোলা হবে। শিয়ালদহ, নৈহাটি, কলকাতা, বিধাননগর, কলকাতা, কৃষ্ণনগর, দমদম জংশন, বারাকপুর, বারাসত ইত্যাদি স্টেশনে এই বুথ থাকবে বলে জানানো হয়েছে।   

Advertisement
সম্পর্কিত সংবাদ