Bartaman Logo
১৬ জুলাই, ২০২৬

চারধামে মৃত ৩৮

উত্তরাখণ্ডে চারধাম যাত্রার প্রথম ২৬ দিনেই অসুস্থতার কারণে অন্তত ৩৮ পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। গত ১৯ এপ্রিল গঙ্গোত্রী ও যমুনোত্রী যাত্রা শুরু হয়। পরে যথাক্রমে ২২ ও ২৩ এপ্রিল কেদারনাথ ও বদ্রীনাথ মন্দির তীর্থযাত্রীদের জন্য খুলে দেওয়া হয়।

চারধামে মৃত ৩৮
  • ১৫ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

চামোলি: উত্তরাখণ্ডে চারধাম যাত্রার প্রথম ২৬ দিনেই অসুস্থতার কারণে অন্তত ৩৮ পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। গত ১৯ এপ্রিল গঙ্গোত্রী ও যমুনোত্রী যাত্রা শুরু হয়। পরে যথাক্রমে ২২ ও ২৩ এপ্রিল কেদারনাথ ও বদ্রীনাথ মন্দির তীর্থযাত্রীদের জন্য খুলে দেওয়া হয়। শুধুমাত্র কেদারনাথ যাত্রাপথেই ২১ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে বদ্রীনাথে সাতজন ও গঙ্গোত্রী ও যমুনোত্রীতে পাঁচজন করে পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। প্রশাসন সূত্রে খবর, এই সবক’টি মৃত্যুই তীর্থযাত্রীদের নানা ধরনের শারীরিক সমস্যার কারণে হয়েছে। তার মধ্যে উচ্চতার কারণে অসুস্থতা, হৃদযন্ত্র বিকল হওয়ার মতো ঘটনাও রয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ