Bartaman Logo
১ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

পৃথক দুই দুর্ঘটনায় মৃত ৩ যুবক

পৃথক দুটি পথ দুর্ঘটনায় মৃত্যু হল তিন যুবকের। আহত হয়েছেন আরও তিন যুবক। একটি ঘটনা ঘটেছে পাথরপ্রতিমার দক্ষিণ রায়পুর গ্রাম পঞ্চায়েতের সেতু সংলগ্ন এলাকায়। এই ঘটনায় মৃত্যু হয়েছে দুই যুবকের।

পৃথক দুই দুর্ঘটনায় মৃত ৩ যুবক
  • ১৫ মে, ২০২৬ ০৮:১৪
Prefer us on Google

সংবাদদাতা, কাকদ্বীপ: পৃথক দুটি পথ দুর্ঘটনায় মৃত্যু হল তিন যুবকের। আহত হয়েছেন আরও তিন যুবক। একটি ঘটনা ঘটেছে পাথরপ্রতিমার দক্ষিণ রায়পুর গ্রাম পঞ্চায়েতের সেতু সংলগ্ন এলাকায়। এই ঘটনায় মৃত্যু হয়েছে দুই যুবকের। মৃতদের নাম আজিজুল শেখ (২৪) ও নাজির আলি গায়েন (৩৭)। বাড়ি রায়দিঘির কুমড়াপাড়া এলাকায়। অন্যটি ঘটেছে পাথরপ্রতিমার ঢোলাহাট থানার চুনফুলি ও পাথরবেড়িয়ার মাঝামাঝি এলাকায়। এই ঘটনায় মৃত্যু হয়েছে ১৮ বছরের হাসান পুরকাইত নামে এক যুবকের। বাড়ি স্থানীয় আবাদ ভগবানপুর অঞ্চলের গাববেড়িয়া এলাকায়।

Advertisement

বুধবার রাতে চারজন যুবক মিলে একটি বাইকে করে মিলন মোড় থেকে বাড়ি ফিরছিলেন। সেতু সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি একটি বৈদ্যুতিক স্তম্ভে ধাক্কা দেয়। সঙ্গে সঙ্গে বাইকে থাকা চারজন যুবক ছিটকে পড়েন। বিকট শব্দ শুনে ঘটনাস্থলের আশেপাশে থাকা প্রতিবেশীরা বাড়ি থেকে বেরিয়ে আসেন। এরপরই তাঁরা চারজনকে গুরুতর আহত অবস্থায় গদামথুরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে চিকিৎসক আজিজুল ও নাজিরকে মৃত বলে ঘোষণা করেন। পরে পুলিশ গিয়ে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। বাকি দু’জন হাসপাতালে চিকিৎসাধীন। অন্যদিকে, বৃহস্পতিবার সন্ধ্যায় পিকআপ ভ্যানের সঙ্গে একটি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এই ঘটনায় হাসান পুরকাইত নামে ওই যুবকের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আরও এক যুবক হাসপাতালে ভর্তি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি বাইকে করে দুই যুবক লক্ষ্মীকান্তপুরের দিক থেকে ঢোলায় যাচ্ছিলেন। সেই সময় বিপরীত দিক থেকে একটি পিকআপ ভ্যান আসছিল। চুনফুলি ও পাথরবেড়িয়ার মাঝামাঝি দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়।

Advertisement
সম্পর্কিত সংবাদ