Bartaman Logo
২৯ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

৩ ছাত্রকে সাসপেন্ড, ১ প্রাক্তনীর ক্যাম্পাসে ঢোকায় নিষেধাজ্ঞা

ছাত্র সংঘর্ষ এবং অধ্যাপক নিগ্রহে কঠোর ব্যবস্থা নিল যাদবপুর বিশ্ববিদ্যালয়। সোমবার গঠিত তদন্ত কমিটির রিপোর্টের আগেই প্রাথমিক অভিযোগের ভিত্তিতে তিন পড়ুয়াকে দু’সপ্তাহের জন্য সাসপেন্ড করল কর্তৃপক্ষ

৩ ছাত্রকে সাসপেন্ড, ১ প্রাক্তনীর ক্যাম্পাসে  ঢোকায় নিষেধাজ্ঞা
  • ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ছাত্র সংঘর্ষ এবং অধ্যাপক নিগ্রহে কঠোর ব্যবস্থা নিল যাদবপুর বিশ্ববিদ্যালয়। সোমবার গঠিত তদন্ত কমিটির রিপোর্টের আগেই প্রাথমিক অভিযোগের ভিত্তিতে তিন পড়ুয়াকে দু’সপ্তাহের জন্য সাসপেন্ড করল কর্তৃপক্ষ। সেই সঙ্গে এক প্রাক্তন ছাত্রের ক্যাম্পাসে ঢোকা নিষিদ্ধ করা হয়েছে। সাসপেন্ড হওয়া তিন ছাত্র হলেন ফিলোজফি বিভাগের তৃতীয় বর্ষের পড়ুয়া রোহন বল, ইকোনমিক্সের স্নাতক স্তরের পড়ুয়া আসমিল আবদুল মজিদ এবং ইন্টারন্যাশনাল রিলেশনস বিভাগের স্নাতকোত্তর পড়ুয়া জহিত রহমান আলি খান। তাঁরা ক্লাস করতে পারবেন না। এমনকি, পরীক্ষা দিতেও ক্যাম্পাসে ঢুকতে পারবেন না এই দু’সপ্তাহ। ফিল্ম স্টাডিজ বিভাগের প্রাক্তন ছাত্র সাগ্নিক সাহাকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, ভবিষ্যতে তিনি ক্যাম্পাসে ঢুকলে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। রেজিস্ট্রার সেলিম বক্স মণ্ডল বলেন, ‘প্রাথমিক তথ্যের ভিত্তিতে এই পদক্ষেপ। তদন্ত কমিটি রিপোর্ট জমা দিলে তার ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ করা হবে।’ রেজিস্ট্রার আরও বলেন, ‘আমরা ক্যাম্পাসে আদালতের নির্দেশ সত্ত্বেও পুলিস পিকেট বসাইনি। তবে এ ধরনের ঘটনার পর আদালত যদি আমাদের বাধ্য করে, তাহলে কিছু করার থাকবে না।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ