Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

নেপালে কলেরায় আক্রান্ত ৩ জনের মৃত্যু, অসুস্থ আরও ৩০০ জন

নেপালে কলেরার প্রাদুর্ভাব। জানা যাচ্ছে, সে দেশের বীরগঞ্জে কলেরায় আক্রান্ত হয়ে ইতিমধ্যেই ৩ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি ৩০০ জনেরও বেশি মানুষ কলেরায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।

নেপালে কলেরায় আক্রান্ত ৩ জনের মৃত্যু, অসুস্থ আরও ৩০০ জন
  • ২৮ আগস্ট, ২০২৫ ১৯:০৮
Prefer us on Google

কাঠমাণ্ডু, ২৮ আগস্ট: নেপালে কলেরার প্রাদুর্ভাব। জানা যাচ্ছে, সে দেশের বীরগঞ্জে কলেরায় আক্রান্ত হয়ে ইতিমধ্যেই ৩ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি ৩০০ জনেরও বেশি মানুষ কলেরায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। তাঁদের মধ্যে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক। স্বাস্থ্য দপ্তর চিকিৎসকের একটি দল ওই এলাকায় পাঠিয়েছে। সরবরাহ করা হচ্ছে ওষুধও। অবস্থা মোকাবিলায় স্থানীয় মানুষদের বাড়ি বাড়ি যাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। সচেতন করা হচ্ছে তাঁদের। মানুষকে ফোটানো জল পান করতে এবং রাস্তার খাবার এড়িয়ে চলার জন্য বলা হচ্ছে।

Advertisement

চিকিৎসকরা জানিয়েছেন, গত সপ্তাহের শুক্রবার থেকেই একাধিক মানুষদের মধ্যে বমি এবং ডায়েরিয়ার সমস্যা দেখা দেয়। এরপর এই সপ্তাহের গোড়া থেকেই কলেরার সমস্যা দেখা দেয়। বীরগঞ্জের ৩, ১১, ১২, ১৩ এবং ১৬ নম্বর ওয়ার্ডে এই রোগে সব থেকে বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। উল্লেখ্য, ১৬ বছর আগে ২০০৯ সালে কলেরার প্রাদুর্ভাবে নেপালের জাজারকোটে বহু মানুষের মৃত্যু হয়েছিল। 

সম্পর্কিত সংবাদ