Bartaman Logo
৩০ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

পাক এয়ার স্ট্রাইকে তিন ক্রিকেটারের মৃত্যু, প্রতিবাদে ত্রিদেশীয় সিরিজ বয়কট আফগানদের

যুদ্ধবিরতি লঙ্ঘন পাকিস্তানের। যার জেরে ফের অগ্নিগর্ভ আফগান-পাক সীমান্ত। শুক্রবার রাতে আকাশপথে সীমান্ত লাগায়ো আফগানিস্তানের পাকতিকা প্রদেশের উরগুন জেলায় আকাশপথে হামলা চালায় ইসলামাবাদ।

পাক এয়ার স্ট্রাইকে তিন ক্রিকেটারের মৃত্যু, প্রতিবাদে ত্রিদেশীয় সিরিজ বয়কট আফগানদের
  • ১৮ অক্টোবর, ২০২৫ ১৩:১০
Prefer us on Google

কাবুল, ১৮ অক্টোব : যুদ্ধবিরতি লঙ্ঘন পাকিস্তানের। যার জেরে ফের অগ্নিগর্ভ আফগান-পাক সীমান্ত। শুক্রবার রাতে আকাশপথে সীমান্ত লাগায়ো আফগানিস্তানের পাকতিকা প্রদেশের উরগুন জেলায় আকাশপথে হামলা চালায় ইসলামাবাদ। এদিনের এয়ার স্ট্রাইকে মৃত্যু হয়েছে অন্তত ১০ জনের। মৃতদের মধ্যে তিন ক্রিকেটার ও দুই শিশু রয়েছে। ইসলামাবাদের এই ‘কাপুরুষোচিত’ হামলার কড়া জবাব দিয়েছে কাবুল। প্রতিবাদে তিন দেশের সিরিজ থেকে দল তুলে নেওয়ার কথা ঘোষণা করেছে আফগান ক্রিকেট বোর্ড। আগামী নভেম্বর মাসে লাহোর ও রাওয়ালপিন্ডিতে ত্রিদেশীয় সিরিজে শ্রীলঙ্কার সঙ্গে অংশ নেওয়ার কথা ছিল আফগানিস্তানের।

Advertisement

গত এক সপ্তাহ ধরে চলা রক্তক্ষয়ী সংঘর্ষের পরে বুধবার ৪৮ ঘণ্টার জন্য যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেয় পাকিস্তান ও আফগানিস্তান। কিন্তু, কাবুলের অভিযোগ, যুদ্ধবিরতি লঙ্ঘন করে তার আগেই হামলা চালিয়েছে পাক সেনা।
গতকালের বিমান হানায় নিহত তিন ক্রিকেটারের নাম এবং ছবি প্রকাশ করেছে আফগান বোর্ড। তাঁদের কবীর, শিবঘাতুল্লা এবং হারুন। পাশাপাশি এই হামলাকে ‘কাপুরুষোচিত’ আখ্যা দিয়ে এসিবি এক বিবৃতিতে জানিয়েছে, ‘এই ক্রিকেটারেরা একটি ফ্রেন্ডলি ম্যাচ খেলতে এর আগে পাকতিকার রাজধানী শারানায় গিয়েছিলেন। সেখান থেকে উরগুনে ফেরার পরেই তাঁদের নিশানা করা হয়।’ 

Advertisement
সম্পর্কিত সংবাদ