Bartaman Logo
২৯ জুলাই, ২০২৬
Advertisement
বর্তমান / কলকাতা

উলুবেড়িয়ায় বহুজাতিক সংস্থার ২৫ টন টিএমটি বার চুরি, পুলিশের জালে পাঁচ

উলুবেড়িয়া থানার কুলগাছিয়ার একটি বহুজাতিক সংস্থা থেকে ২৫ টন টিএমটি বার উধাও হয়েছিল। সেই বার চুরি এবং কেনার অভিযোগে উলুবেড়িয়া থানার পুলিশ পাঁচজনকে গ্রেফতার করেছে।

উলুবেড়িয়ায় বহুজাতিক সংস্থার ২৫ টন টিএমটি বার চুরি, পুলিশের জালে পাঁচ
  • ১৯ অক্টোবর, ২০২৫ ১৭:১০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: উলুবেড়িয়া থানার কুলগাছিয়ার একটি বহুজাতিক সংস্থা থেকে ২৫ টন টিএমটি বার উধাও হয়েছিল। সেই বার চুরি এবং কেনার অভিযোগে উলুবেড়িয়া থানার পুলিশ পাঁচজনকে গ্রেফতার করেছে। ধৃতদের থেকে ১৯ টন টিএমটি উদ্ধারও হয়েছে। শনিবার উলুবেড়িয়া আদালতে তোলা হলে বিচারক তাঁদের ১৪ দিন জেল হেপাজতের নির্দেশ দেন।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১৮ সেপ্টেম্বর কুলগাছিয়ার একটি বহুজাতিক সংস্থার তৈরি ২৫ টন টিএমটি বার নিয়ে রাত ৯টায় একটি লরি উত্তরবঙ্গের দিনহাটার দিকে রওনা দেয়। কিন্তু ১৯ সেপ্টেম্বর থেকে লরিটির আর কোনও সন্ধান পাওয়া যায়নি। সংস্থার পক্ষ থেকে লরির মালিক ও চালকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তা করা যায়নি। তখন ওই বহুজাতিক সংস্থাটি সংশ্লিষ্ট ট্রান্সপোর্ট কোম্পানির সঙ্গে যোগাযোগ করে। এরপর ২৫ সেপ্টেম্বর ট্রান্সপোর্ট কোম্পানিটির তরফে দীপককুমার রায় উলুবেড়িয়া থানায় লিখিত অভিযোগ করেন।
অভিযোগ পাওয়ার পর উলুবেড়িয়া থানার সাব ইন্সপেক্টর কৌস্তুভ কর্মকারের নেতৃত্বে পুলিশের একটি দল তদন্তে নামে। ৮ অক্টোবর ঝাড়খণ্ডের দেওঘর থেকে তারা লরিচালক আনোয়ার আনসারিকে গ্রেফতার করে। তাঁকে জিজ্ঞাসাবাদ করে ১৪ অক্টোবর ঘটনার কিংপিন সাঁকরাইলের বাসিন্দা রাধেশ্যাম সাইনিকে দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা এলাকা থেকে গ্রেফতার করে। এরপর তাঁকে জেরা করে বিহারের জামুইয়ের বাসিন্দা শম্ভু সিংকে দক্ষিণ ২৪ পরগনারই আমতলা থেকে গ্রেফতার করা হয়।
ধৃতদের জেরা করে জানা যায়, টিএমটি বারগুলি বীরভূমের ইলামবাজারে একটি গোডাউনে নিয়ে যাওয়া হয়েছে। শুক্রবার পুলিশ অভিযান চালিয়ে ইলামবাজার থেকে গোডাউনের ম্যানেজার অয়ন ঘোষ এবং হিসেবরক্ষক পিন্টু ঘোষকে গ্রেফতার করে। সেখান থেকে চুরি হওয়া ১৯ টন টিএমটি বারও উদ্ধার করা হয়। হাওড়া গ্রামীণ জেলা পুলিশের এক কর্তা জানান, গোডাউনের মালিকের খোঁজ চলছে। বাকি টিএমটি বারের খোঁজ চলছে। -নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ