Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

বিদ্রোহে দমনে যাওয়ার পথে দুর্ঘটনা, পাক অধিকৃত কাশ্মীরে কপ্টার ভেঙে মৃত ২১ সেনা

বিদ্রোহের আগুনে জ্বলছে পাকিস্তান অধিকৃত কাশ্মীর। বন্দুকের নল উপেক্ষা করে পথে নেমে বিক্ষোভ দেখাচ্ছেন সাধারণ মানুষ। তারসঙ্গে সরকারের দমন-পীড়নও চলছে কঠোরভাবে।

বিদ্রোহে দমনে যাওয়ার পথে দুর্ঘটনা, পাক অধিকৃত কাশ্মীরে কপ্টার ভেঙে মৃত ২১ সেনা
  • ১১ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মুজফ্ফরবাদ: বিদ্রোহের আগুনে জ্বলছে পাকিস্তান অধিকৃত কাশ্মীর। বন্দুকের নল উপেক্ষা করে পথে নেমে বিক্ষোভ দেখাচ্ছেন সাধারণ মানুষ। তারসঙ্গে সরকারের দমন-পীড়নও চলছে কঠোরভাবে। তারইমধ্যে দুর্ঘটনা। ধ্বংস হল পাক সেনার একটি এমআই-১৭ কপ্টার। মৃত্যু হয়েছে ২১ জন  পাক সেনার। 

Advertisement

সম্প্রতি অধিকৃত কাশ্মীরের নাগরিক সংগঠন ‘জয়েন্ট আওয়ামি অ্যাকশন কমিটি’কে (জেএএসি) সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ ঘোষণা করেছে ইসলামাবাদ। তারপর থেকেই উত্তপ্ত গোটা এলাকা। ইতিমধ্যে নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছেন ৩০ জন। আহত শতাধিক। বিভিন্ন স্থানে এখনও সংঘর্ষ চলছে। বিক্ষোভকারীদের দমন করতে অতিরিক্ত সেনা পাঠাচ্ছে শাহবাজ শরিফের সরকার। বুধবার নীলম উপত্যকায় কপ্টারে করে সেনাদের পাঠানো হচ্ছিল। কিন্তু সেখানে পৌঁছানোর আগেই সেটি ভেঙে পড়ে। পাক সেনার গণমাধ্যম শাখা আইএসপিআর জানিয়েছে, কপ্টারটিতে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ার পর জরুরি অবতরণ করতে চেয়েছিলেন চালক। কিন্তু মাটি ছোঁয়ার আগেই সেটি ভেঙে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় কপ্টারের থাকা সব সেনাকর্মীর। এই ঘটনায় উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে পাক সেনা।    

Advertisement
সম্পর্কিত সংবাদ