Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

২ হাজার সংখ্যালঘু ভোটার ‘অভারতীয়’!

এসআইআর প্রক্রিয়ার নামে নির্বাচন কমিশনের কারচুপি নিয়ে এবার সরব সিপিএমের জেলা নেতৃত্ব।

২ হাজার সংখ্যালঘু ভোটার ‘অভারতীয়’!
  • ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: এসআইআর প্রক্রিয়ার নামে নির্বাচন কমিশনের কারচুপি নিয়ে এবার সরব সিপিএমের জেলা নেতৃত্ব। মধ্য হাওড়ায় প্রায় ২ হাজার সংখ্যালঘু ভোটারকে ‘অভারতীয়’ চিহ্নিত করে নোটিস পাঠানো হয়েছে বলে অভিযোগ সিপিএমের। তাদের দাবি, পরিকল্পিতভাবে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার চক্রান্ত চলছে।
শুক্রবার সাংবাদিক সম্মেলন করে সিপিএম নেতৃত্ব জানায়, মধ্য হাওড়ার ৩১ ও ৩৪ নম্বর ওয়ার্ডে বেছে বেছে সংখ্যালঘুদের বিরুদ্ধে ৭ নম্বর ফর্ম জমা করা হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে গত ৫ ফেব্রুয়ারি সংশ্লিষ্ট ব্যক্তিদের নোটিস পাঠায় কমিশন। সিপিএমের অভিযোগ, নির্বাচন কমিশন বিজেপির প্ররোচনায় এই কাজ করছে।

Advertisement

 সিপিএমের হাওড়া জেলার সম্পাদক দিলীপ ঘোষ বলেন, ‘বিষয়টি লিখিতভাবে ‘ডিএম ও এসডিও সদর’কে জানানো হয়েছে। চূড়ান্ত ভোটার তালিকায় যদি একজনের নামও বেআইনিভাবে বাদ দেওয়া হয়, তাহলে আইনি লড়াইয়ের পাশাপাশি আমরা আন্দোলনেও নামব।’ সিপিএম নেতা ও আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় একই সুরে বলেন, বৈধ ভোটারের নাম বাদ দেওয়ার চেষ্টা রুখতে প্রয়োজনে সুপ্রিম কোর্টে যাওয়া হবে। এই অভিযোগ উড়িয়ে বিজেপির জেলা সদরের সভাপতি গৌরাঙ্গ ভট্টাচার্য বলেন, কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে শুনানির সুযোগ রয়েছে। বৈধ প্রমাণপত্র দিলে কারওরই নাম বাদ যাবে না। এ নিয়ে জেলা নির্বাচন দপ্তরের এক আধিকারিক জানান, অভিযোগ পেলে নিয়ম মেনেই নোটিস পাঠানো হয়। কাউকে ‘অভারতীয়’ আখ্যা দিয়ে নাম বাদ দেওয়ার অভিযোগ ভিত্তিহীন।

Advertisement
সম্পর্কিত সংবাদ