Bartaman Logo
২৬ জুলাই, ২০২৬

অসমে বিজেপির প্রথম তালিকায় ১৯ বিধায়ক বাদ

অসম বিধানসভা নির্বাচনে শাসক দল বিজেপি প্রথম দফার প্রার্থী তালিকায় ৮৮ জনের নাম ঘোষণা করল। তবে  সেই তালিকায় ১৯ জন বিদায়ী বিধায়ক জায়গা পাননি।

অসমে বিজেপির প্রথম তালিকায় ১৯ বিধায়ক বাদ
  • ২০ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

গুয়াহাটি: অসম বিধানসভা নির্বাচনে শাসক দল বিজেপি প্রথম দফার প্রার্থী তালিকায় ৮৮ জনের নাম ঘোষণা করল। তবে  সেই তালিকায় ১৯ জন বিদায়ী বিধায়ক জায়গা পাননি। আবার কংগ্রেস ছেড়ে আসা চারজনকে টিকিট দিয়েছে গেরুয়া শিবির। তার মধ্যে রয়েছেন অসম প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি ভূপেন কুমার বোরা। গত মাসেই তিনি  হাতচিহ্ন ছেড়ে পদ্মফুলের শরণে আসেন। আর এবারে পছন্দের আসন উত্তর অসমের বিপুরিয়া থেকেই বিজেপির টিকিটে লড়তে চলেছেন। অন্যদিকে কংগ্রেসের সাংসদ প্রদ্যোৎ বরদলোই সদ্যই দলত্যাগ করে বিজেপিতে যোগ দেন। যোগ দিয়েই গুয়াহাটির দিসপুর আসন থেকে তিনি বিজেপির টিকিটে লড়াই করতে চলেছেন। ছেলে প্রতীককে ওই আসনে টিকিট দিতে চেয়েছিল কংগ্রেস। কিন্তু বাবা বিজেপিতে যোগ দেওয়ায় তিনি কংগ্রেসের টিকিটে লড়াই করবেন না বলে বৃহস্পতিবার স্পষ্ট জানিয়ে দেন। প্রতীক জানিয়েছেন, আগামী দিনে তিনি দলের সাধারণ সদস্য হিসাবেই কাজ করে যেতে চান। প্রত্যাশামতোই জলুকবাড়ি কেন্দ্র থেকে ভোটে লড়বেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এই কেন্দ্রে টানা পাঁচবার জয় লাভ করেছেন তিনি। 

Advertisement

এই দুই প্রাক্তন কংগ্রেসির পাশাপাশি সদ্য বিজেপিতে যোগ দেওয়া বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ এবং শশীকান্ত দাস যথাক্রমে বরাক উপত্যকা এবং সেন্ট্রাল অসমের রাহা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন। চার নেতারই বক্তব্য, কংগ্রেস নেতৃত্বের লাগাতার অবহেলাই তাঁদের এই পদক্ষেপ নিতে বাধ্য করেছে। 
অসম নির্বাচন নিয়ে কংগ্রেস স্ক্রিনিং কমিটির দায়িত্বে ছিলেন স্বয়ং প্রিয়াঙ্কা গান্ধী। তিনিই ছিলেন টিকিট দেওয়ার ব্যাপারে মূল দায়িত্বে। দল ছেড়ে এই কমিটির দিকেই আঙুল তুলেছেন প্রদ্যোৎ। বলেছেন, প্রিয়াঙ্কার উপস্থিতি হওয়া মিটিংয়েও তাঁর মন্তব্যের কোনো গুরুত্ব দেওয়া হয়নি। যদিও কংগ্রেস এই দলত্যাগের জন্য প্রিয়াঙ্কার কোনো ভূমিকার কথা মানতে চাইছে। তারা সাফ জানিয়েছে, চেয়ারম্যান হিসাবে প্রিয়াঙ্কা শুধু প্রার্থী তালিকা নিশ্চিত করেছেন।
 এদিকে বিজেপি বিরুদ্ধে একজোট হয়ে লড়াইয়ের সংকল্প নিয়েছে কংগ্রেস জোট। তবে এই জোটে অংশ নেয়নি সবচেয়ে বেশি আলোচিত রাইজোর দল। জোটের নেতৃত্ব দিচ্ছেন সমাজসেবী-রাজনীতিবিদ অখিল গগৈ। 

Advertisement
সম্পর্কিত সংবাদ