Bartaman Logo
৯ জুন, ২০২৬

১৮০ কিশোরীকে যৌন হেনস্তা, ধৃতের বাড়িতে চলল বুলডোজার

বয়স মাত্র ১৯। এই বয়সেই ১৮০-র বেশি নাবালিকাকে যৌন হেনস্তার অভিযোগ। শনিবারই মহারাষ্ট্রের পারাতওয়াদা শহরের বাসিন্দা মহম্মদ আয়াজকে গ্রেপ্তার করেছে পুলিশ।

১৮০ কিশোরীকে যৌন হেনস্তা,  ধৃতের বাড়িতে চলল বুলডোজার
  • ১৬ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মুম্বই:  বয়স মাত্র ১৯। এই বয়সেই ১৮০-র বেশি নাবালিকাকে যৌন হেনস্তার অভিযোগ। শনিবারই মহারাষ্ট্রের পারাতওয়াদা শহরের বাসিন্দা মহম্মদ আয়াজকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার অভিযুক্তর বাড়ির অবৈধ অংশ বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিল প্রশাসন। সেসময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বিজেপি সাংসদ পরভিন তায়াদে। জানা যাচ্ছে, সমাজমাধ্যমে কিশোরীদের প্রেমের ফাঁদে ফেলত আয়াজ। তাদের নিয়ে যেত পুনে অথবা মুম্বইয়ে। সেখানে যৌন নির্যাতনের পাশাপাশি অশ্লীল ভিডিয়ো তুলে রাখত অভিযুক্ত। পরে সেই ভিডিয়ো দেখিয়ে ব্ল্যাকমেল করে নাবালিকাদের জোর করে দেহব্যবসায় নামানো হত। অভিযুক্তের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হন রাজ্যসভার সাংসদ অনিল বোনদে। তারপরেই শনিবার তাকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতের মোবাইলে সাড়ে তিনশোরও বেশি অশ্লীল ভিডিয়ো পাওয়া গিয়েছে বলে দাবি পুলিশের। 

Advertisement

অভিযুক্ত আয়াজ মিমের সক্রিয় কর্মী বলে জানা গিয়েছে। যদিও মিমের পক্ষ থেকে বলা হয়েছে, স্থানীয় পঞ্চায়েত নির্বাচনের সময় আয়াজকে দলের সোশ্যাল মিডিয়ার প্রচারের দায়িত্ব দেওয়া হয়েছিল। তবে সেই দায়িত্ব ঠিকভাবে পালন করতে না পারায় তাকে বহিষ্কার করা হয়। আয়াজের আরও তিন সঙ্গীকেও গ্রেপ্তার করা হয়েছে। 

সম্পর্কিত সংবাদ