Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ছদ্মবেশে জুয়ার ঠেকে হানা, শ্রীরামপুরে গ্রেফতার ১৮ জুয়াড়ি

মুটে, মজুরের ছদ্মবেশে জুয়ার ঠেকে হানা দিল পুলিশ। এই অভিযানে একসঙ্গে ১৮ জন জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে হুগলির শেওড়াফুলিতে।

ছদ্মবেশে জুয়ার ঠেকে হানা, শ্রীরামপুরে গ্রেফতার ১৮ জুয়াড়ি
  • ১৪ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: মুটে, মজুরের ছদ্মবেশে জুয়ার ঠেকে হানা দিল পুলিশ। এই অভিযানে একসঙ্গে ১৮ জন জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে হুগলির শেওড়াফুলিতে। ধৃতদের এদিন শ্রীরামপুর আদালতে পেশ করা হয়েছিল। শ্রীরামপুর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, শেওড়াফুলির কৃষকবাজারে দুর্গাপুজোর পর থেকে জোরকদমে জুয়ার বোর্ড চলছিল। খবর পেয়ে দু’-তিন দফায় অভিযান চালালেও প্রতিবারই খালি হাতে ফিরতে হয়েছিল পুলিশকে। জুয়াড়িদের সতর্ক নজরদারির বিষয়টি তখনই টের পেয়েছিলেন তাঁরা। এরপর রবিবার রাতে পুলিশ মুটে, মজুরের ছদ্মবেশে অভিযান চালায় সেখানে। কৃষকবাজারে মুটে, মজুরদের নিয়মিত যাতায়াত থাকে। তাই কেউ তাঁদের সন্দেহ করেনি। পুলিশের এক অফিসার বলেন, আমরা দু’টি ছোট হাতি গাড়ি নিয়ে গিয়ে গোটা এলাকা ঘিরে ফেলি। যাতে কেউ পালাতে না পারে। শেষমেশ জুয়ার ঠেক থেকে একসঙ্গে ১৮ জনকে ধরা হয়। সেখান থেকে কিছু টাকাও বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের অধিকাংশই ভদ্রেশ্বরের বাসিন্দা। কার মদতে, কীভাবে জুয়ার ঠেক চলছিল, তা নিয়ে তদন্ত চালাচ্ছে শ্রীরামপুর থানার পুলিশ। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ