Bartaman Logo
৩০ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

ভূমিকম্পে সর্বহারা শিশুই আর্জেন্তিনার নয়া মেসি! অভিষেকে সাড়া ফেলেছে ১৭ বছরের কিকি র‌্যামোজ

জাতীয় দলের জার্সিতে প্রথম ম্যাচেই নজর কাড়লেন কিকি। আর তারপর আগামীতে সিনিয়র দলের জার্সিতেও তাকে খেলানোর দাবি উঠল আর্জেন্তিনা ফুটবল মহলে।

ভূমিকম্পে সর্বহারা শিশুই আর্জেন্তিনার নয়া মেসি! অভিষেকে সাড়া ফেলেছে ১৭ বছরের কিকি র‌্যামোজ
  • ৩০ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বুয়েনস আইরেস: ভয়াবহ ভূমিকম্প কেড়ে নিয়েছিল শৈশব। মাত্র আট মাস বয়সেই আশ্রয় নিতে হয় হাইতির এক অনাথ আশ্রমে। তবে কয়েক মাসের মধ্যেই তাকে দত্তক নেয় এক আর্জেন্তাইন দম্পতি। আর তাতেই বদলে যায় জীবন। হাইতি ছেড়ে আর্জেন্তিনায় বেড়ে ওঠা স্টিফেন র‌্যামোস ধীরে ধীরে সেখানকার সংস্কৃতি, ভাষা আর ফুটবলকে আপন করে নেয়। ক্রমশ বাস্তবে রূপ নেয় ফুটবলার হয়ে ওঠার স্বপ্ন। যুব স্তরে ভেলেজ সার্সফিল্ডের হয়ে একের পর এক চমকপ্রদ পারফরম্যান্সে রাতারাতি চলে আসে প্রচারের আলোয়। আর্জেন্তিনা ফুটবলে ‘কিকি’ র‌্যামোস নামেই পরিচিত হয়ে ওঠে এই তরুণ উইঙ্গার। সেই সুবাদেই এবার অনূর্ধ্ব-১৭ দলের হয়ে ঘটল অভিষেক। জাতীয় দলের জার্সিতে প্রথম ম্যাচেই নজর কাড়লেন কিকি। আর তারপর আগামীতে সিনিয়র দলের জার্সিতেও তাকে খেলানোর দাবি উঠল আর্জেন্তিনা ফুটবল মহলে। অনেকেই তাকে নতুন মেসি বলেই মন্তব্য করছেন। তেমনটা ঘটলে, আর্জেন্তিনার ফুটবল ইতিহাসে চতুর্থ কৃষ্ণাঙ্গ ফুটবলার হিসাবে জাতীয় দলের হয়ে অভিষেক ঘটবে কিকি র‌্যামোসের। চলতি বছরের শেষেই কাতারে হতে চলা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে দেশের জার্সিতে দেখা যাবে তাঁকে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ