Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

পুলিশ লেখা বাসের ধাক্কায় আহত ১৫, আশঙ্কাজনক

রাস্তার ধারে প্রতিদিনের মত রবিবার রাতেও ঘুমাচ্ছিলেন ওরা। শোয়ার আগে কেউই ভাবেননি এই রাত হতে চলেছে চরম আতঙ্কের।

পুলিশ লেখা বাসের ধাক্কায় আহত ১৫, আশঙ্কাজনক
  • ২০ এপ্রিল, ২০২৬ ১০:০৪
Prefer us on Google

আসানসোল, পশ্চিম বর্ধমান: রাস্তার ধারে প্রতিদিনের মত রবিবার রাতেও ঘুমাচ্ছিলেন ওরা। শোয়ার আগে কেউই ভাবেননি এই রাত হতে চলেছে চরম আতঙ্কের।  রবিবার গভীর রাতে আসানসোলের উত্তর থানার অন্তর্গত ওকে রোডে বেপরোয়া বাস যেন হয়ে উঠল বিভীষিকা। একটি পুলিশ লেখা বাসের ধাক্কায় প্রায় ১৫ জন গুরুতরভাবে আহত হন, যাদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে খবর। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পরে গোটা এলাকায়।  

Advertisement

অভিযোগ, বাস চালক নেশাগ্রস্ত অবস্থায় ছিল। অত্যন্ত বেপরোয়া গতিতে বাস চালাচ্ছিল সে। আচমকা বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে ঘুমন্ত মানুষের ওপর উঠে যায়।

এই ঘটনায় মুহূর্তের মধ্যে চিৎকার, আতঙ্ক ও বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে এলাকায়। দুর্ঘটনার সময় বাসটি পাশের একটি কবরস্থানের দেওয়ালেও সজোরে ধাক্কা মারে। দেওয়ালের একটি অংশ ভেঙে যায়। রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একাধিক গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

এই ঘটনার পরই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। বাসটিকে লক্ষ্য করে পাথর ছুঁড়তে শুরু করেন তারা। রাস্তা আটকে বিক্ষোভ চলে দীর্ঘক্ষণ ধরে। এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান আসানসোল উত্তর কেন্দ্রের তৃণমূল প্রার্থী মালয় ঘটক। তিনি ক্ষুব্ধ জনতাকে শান্ত করার চেষ্টা করেন। প্রশাসনের কাছে দ্রুত তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি জানান। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। খতিয়ে দেখা হচ্ছে চালক সত্যিই নেশাগ্রস্ত ছিল কিনা। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত সংবাদ