Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বেলডাঙায় হিংসা-কাণ্ডে ১৫ জনকে শর্তাধীন জামিন

মুর্শিদাবাদের বেলডাঙায় হিংসা-কাণ্ডে ৩১ জন অভিযুক্তের মধ্যে শুক্রবার ১৫ জন শর্তাধীন জামিন পেল। এদিন কলকাতার বিচার ভবনে এনআইয়ের বিশেষ আদালতে বিচারক সুকুমার রায় একগুচ্ছ শর্ত বেঁধে তাদেরকে জামিনে মুক্তি দেন।

বেলডাঙায় হিংসা-কাণ্ডে ১৫ জনকে শর্তাধীন জামিন
  • ১৮ এপ্রিল, ২০২৬ ১৩:০৪
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মুর্শিদাবাদের বেলডাঙায় হিংসা-কাণ্ডে ৩১ জন অভিযুক্তের মধ্যে শুক্রবার ১৫ জন শর্তাধীন জামিন পেল। এদিন কলকাতার বিচার ভবনে এনআইয়ের বিশেষ আদালতে বিচারক সুকুমার রায় একগুচ্ছ শর্ত বেঁধে তাদেরকে জামিনে মুক্তি দেন।

Advertisement

আদালত সূত্রে জানা গিয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে চার্জশিট না জমা দেওয়া সহ অন্যান্য কিছু আইনানুগ কারণেই ১৫ জন অভিযুক্ত জামিন পেল। অভিযুক্তদের তরফে আইনজীবী ফজলে আহমেদ খান বলেন, এরা সকলেই জেল হেফাজতে ছিল। এদিন মামলাটি আদালতে উঠলে আদালতকে জানানো হয়, নতুন করে মামলার কোনো অগ্রগতি নেই। তাই যে কোনো শর্তে জামিন দেওয়া হোক। বিচারক সমস্ত কিছু খতিয়ে দেখে জামিন মঞ্জুর করেন। প্রসঙ্গত, গত ১৬ জানুয়ারি দিন রাজ্যে এক পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে মুর্শিদাবাদের বেলডাঙা উত্তল হয়ে উঠেছিল। পরবর্তীকালে কলকাতা হাইকোর্টের নির্দেশে এই মামলার তদন্তভার গ্রহণ করে এনআইএ।

সম্পর্কিত সংবাদ