Bartaman Logo
৮ সেপ্টেম্বর, ২০২৬

পিকআপ ভ্যান উলটে মৃত্যু ১২ জনের

রাজস্থানের বাঙ্গর থেকে উত্তরপ্রদেশের বদায়ুঁর দিকে যাচ্ছিল পিকআপ ভ্যান। রবিবার রাত সাড়ে ১২টা নাগাদ বাগপতে ভয়াবহ পথ দুর্ঘটনার শিকার হল ভ্যানটি।

পিকআপ ভ্যান উলটে মৃত্যু ১২ জনের
  • ৮ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

লখনউ: রাজস্থানের বাঙ্গর থেকে উত্তরপ্রদেশের বদায়ুঁর দিকে যাচ্ছিল পিকআপ ভ্যান। রবিবার রাত সাড়ে ১২টা নাগাদ বাগপতে ভয়াবহ পথ দুর্ঘটনার শিকার হল ভ্যানটি। মৃত্যু হয়েছে ১২ জনের। আহত আরও অনেকে। পুলিশ জানিয়েছে, ওই পিকআপ ভ্যানে ৩২ জন যাত্রী ছিলেন। আচমকা গাড়িটি রাস্তার ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায়। খবর পেয়ে খেকরা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। শুরু হয় উদ্ধারকাজ। বাগপতের মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ তীর্থলাল রাত পর্যন্ত ১২ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। আহতদের বাগপতের কমিউনিটি হেলথ সেন্টার ও বাগপত জেলা হাসপাতালে ভরতি করা হয়েছে। দুর্ঘটনার সময় অধিকাংশ যাত্রী ঘুমিয়েছিলেন। এক যাত্রী জানিয়েছেন, আচমকা জোরে আওয়াজ হয়। তারপরই উলটে যায় গাড়িটি। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ