Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

উচ্চমাধ্যমিকে ছাত্রদের তুলনায় সাড়ে ১১হাজার বেশি ছাত্রী পরীক্ষায় বসছে

মুর্শিদাবাদ জেলায় মাধ্যমিকের মতো উচ্চমাধ্যমিকেও ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যা বেশি থাকছে। বৃহস্পতিবার থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে।

উচ্চমাধ্যমিকে ছাত্রদের তুলনায় সাড়ে ১১হাজার বেশি ছাত্রী পরীক্ষায় বসছে
  • ১১ ফেব্রুয়ারি, ২০২৬ ১৬:০২
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: মুর্শিদাবাদ জেলায় মাধ্যমিকের মতো উচ্চমাধ্যমিকেও ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যা বেশি থাকছে। বৃহস্পতিবার থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। এবছর ৫৯হাজার ৫৩৮জন এই পরীক্ষায় বসবে। তার মধ্যে ৩৫হাজার ৫১১জন ছাত্রী এবং ২৪হাজার ২৭জন ছাত্র। অর্থাৎ ছাত্রদের তুলনায় ১১হাজার ৪৮৪জন বেশি ছাত্রী উচ্চমাধ্যমিকে বসছে। অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) দীননারায়ণ ঘোষ বলেন, নির্বিঘ্নে পরীক্ষা নেওয়ার জন্য যাবতীয় প্রস্তুতি সেরে ফেলা হয়েছে। আমরা সমস্ত লাইন ডিপার্টমেন্টের সঙ্গে বৈঠক করে পরীক্ষার প্রস্তুতি সেরেছি। কাউন্সিল সূত্রে খবর, এবছর উচ্চমাধ্যমিকের চতুর্থ সেমিস্টারে ৫১হাজার ৯৬৩জন পরীক্ষা দেবে।

Advertisement

আর তৃতীয় সেমিস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষা দেবে ৬৫৫৪জন। সেইসঙ্গে গতবছরের অনুত্তীর্ণ ১০২১জনও এবার পরীক্ষায় বসবে। সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হবে। দুপুর ১২টা অবধি তা চলবে। মাধ্যমিকের বিভিন্ন অপশনাল ইলেকটিভ সাবজেক্টের পরীক্ষাও উচ্চমাধ্যমিকের প্রথম পরীক্ষার সঙ্গে একই দিনে হবে। ফলে ওইদিন আরও বেশি শিক্ষকের প্রয়োজন পড়বে। এটাই এবার উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের চ্যালেঞ্জ। এসআইআরের কাজ চলছে। সেইসঙ্গে একইদিনে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের পরীক্ষা পরিচালনা করতে হবে। তাই উচ্চমাধ্যমিকের প্রথমদিনের পরীক্ষা পরিচালনার জন্য অতিরিক্ত পুলিশ ও শিক্ষকরা থাকবেন। বহরমপুরের এক উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর অভিভাবক নীলরতন সমাদ্দার বলেন, এখন সেমিস্টার সিস্টেমে পরীক্ষা হওয়ায় অতটা চাপ নেই। দু’ঘণ্টার পরীক্ষা হবে। মেয়ের প্রস্তুতি ভালোই রয়েছে। আশা করছি, ভালোই পরীক্ষা দেবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ