সংবাদদাতা, বারুইপুর: জানালার গ্রিল কেটে ভিতরে ঢুকে চুরির ঘটনা ঘটল বারুইপুরের ১৪ নম্বর ওয়ার্ডের রামমোহনপল্লিতে। ঘরটিও লণ্ডভণ্ড করে দিয়ে গিয়েছে দুষ্কৃতীরা। অভিযোগ, ঘরের চারটি আলমারি ভেঙে ৬০ হাজার টাকা ও দুই ভরি সোনার গয়না নিয়ে চম্পট দিয়েছে তারা। বাড়ির সিসি ক্যামেরার ফুটেজ জোগাড় করেছে বারুইপুর থানার পুলিশ। তাতে এক দুষ্কৃতীর ছবিও দেখা গিয়েছে। তাঁর খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে। বাড়ির মালিক রেলকর্মী কার্তিক সর্দার বারুইপুর থানায় অভিযোগ দায়ের করেছেন। এর আগেও ওই রেলকর্মীর বাড়িতে চুরি হয়েছিল।



