Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

পুজোর অনুদানের হিসেব নিয়ে রাজ্যের অবস্থান কী: হাইকোর্ট

দুর্গাপুজোর অনুদান দেওয়া নিয়ে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। অতীতে অনুদান পাওয়ার পরও যেসব দুর্গাপুজো কমিটি খরচের হিসেব দেয়নি, তাদের অনুদান দেওয়া নিয়ে রাজ্যের অবস্থান জানাতে নির্দেশ দিয়েছে বিচারপতি সুজয় পাল ও বিচারপতি স্মিতা দাস দে’র ডিভিশন বেঞ্চ।

পুজোর অনুদানের হিসেব নিয়ে  রাজ্যের অবস্থান কী: হাইকোর্ট
  • ২৬ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দুর্গাপুজোর অনুদান দেওয়া নিয়ে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। অতীতে অনুদান পাওয়ার পরও যেসব দুর্গাপুজো কমিটি খরচের হিসেব দেয়নি, তাদের অনুদান দেওয়া নিয়ে রাজ্যের অবস্থান জানাতে নির্দেশ দিয়েছে বিচারপতি সুজয় পাল ও বিচারপতি স্মিতা দাস দে’র ডিভিশন বেঞ্চ। খরচের হিসেব না দিলেও অনুদান দেওয়া হবে কেন, সোমবার সেই প্রশ্নও তুলেছে আদালত। এদিন বিচারপতি পালের ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, এর আগে সরকারি অনুদান নিয়ে কোথায় কত টাকা খরচ হচ্ছে, তা নিয়ে পুজো কমিটিগুলিকে ‘ইউটিলাইজেশন সার্টিফিকেট’(ইউসি) জমা দিতে বলা হয়েছিল। অনেক পুজো কমিটি ওই সার্টিফিকেট জমা দেয়নি। ওই ইউসি না দেওয়া সত্ত্বেও কি অনুদান দেওয়া হচ্ছে? এদিন শুনানিতে এই প্রশ্ন তুলেছে বেঞ্চ।  যদিও রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল (এজি) কিশোর দত্ত তাঁর সওয়ালে বলেন, ২০২৩ সালে মার্চ মাসে আদালতকে জানানো হয়েছিল, ৫০০টির বেশি পুজো কমিটিকে অনুদান দেওয়া হয়েছে। এর মধ্যে ৩৬টি পুজো কমিটি ওই শংসাপত্র জমা দেয়নি। এই বক্তব্যের প্রেক্ষিতে বিচারপতি র মন্তব্য, ‘আদালত কোনও সংখ্যায় যেতে চায় না। গত বছর পর্যন্ত আদালতের নির্দেশ মেনে যেসব পুজো কমিটি ইউসি জমা দেয়নি, তাদের বিরুদ্ধে কী পদক্ষেপ করা হয়েছে? তাদেরও কি অনুদান দেওয়া হবে?’ এজি জানান, পরবর্তী শুনানিতে বক্তব্য জানাবে রাজ্য। বুধবার মামলার পরবর্তী শুনানি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ