Bartaman Logo
১৯ জুলাই, ২০২৬

জল মেশানো ডিজেল, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর কনভয়ের ১৯ গাড়ি বিকল

অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। আচমকা ঝাঁকুনি। একের পর এক গাড়ি থেমে যেতে শুরু করে।

জল মেশানো ডিজেল, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর কনভয়ের ১৯ গাড়ি বিকল
  • ২৮ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ইন্দোর: অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। আচমকা ঝাঁকুনি। একের পর এক গাড়ি থেমে যেতে শুরু করে। এভাবে কনভয়ের ১৯টি গাড়ি বিকল হয়ে পড়ে মাঝরাস্তাতেই। শুক্রবার এই ঘটনার জেরে হুলস্থূল কাণ্ড বেধে যায়। খতিয়ে দেখা গিয়েছে, জল মেশানো ডিজেল ভরা হয়েছিল ওই গাড়িগুলিতে। এই ঘটনায় ক্ষুব্ধ হয়েছেন মুখ্যমন্ত্রী। বড়সড় দুর্নীতির অভিযোগে সিল করে দেওয়া হয়েছে পেট্রল পাম্প। 

Advertisement

জানা গিয়েছে, শুক্রবার সকালে মধ্যপ্রদেশের রতলামে ‘এমপি রাইজ ২০২৫’ অনুষ্ঠানে যাচ্ছিলেন মুখ্যমন্ত্রী। সেই সময় পথে একটি পেট্রল পাম্প থেকে ৩৫০ লিটারেরও বেশি ডিজেল ভরা হয় মুখ্যমন্ত্রীর কনভয়ের গাড়িগুলিতে। তবে কিছুদূর যেতেই গাড়িগুলি থেমে যায়। কোনওক্রমে গাড়িগুলিকে ঠেলে নিয়ে যান চালকরা। তড়িঘড়ি ঘটনাস্থলে আসেন প্রশাসনিক আধিকারিকরা। জ্বালানি পরীক্ষা করে সন্দেহ হয়। যদিও পেট্রল পাম্পের কর্মীরা বিষয়টি অস্বীকার করেন। তবে পরবর্তীতে ডিজেলের নমুনা সংগ্রহ করে দেখা যায়, তাতে জল মেশানো ছিল। অভিযোগ পেয়েই পেট্রল পাম্পটি সিল করে দেওয়া হয়। রাতলামের কালেক্টরের থেকে বিস্তারিত রিপোর্ট জমা দেওয়া হবে। যদিও এই ঘটনার জেরে মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে কোনও প্রভাব পড়েনি। ইন্দোর থেকে অন্য গাড়ির ব্যবস্থা করা হয়েছিল মুখ্যমন্ত্রীর জন্য। এই ঘটনার পর বেশ কয়েকজন ট্রাকচালক একই অভিযোগ দেখিয়ে পেট্রল পাম্পে জড়ো হয়েছিলেন। 

Advertisement
সম্পর্কিত সংবাদ