নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফের একবালপুর ও ওয়াটগঞ্জ থানা এলাকা পুনর্বিন্যাসের প্রক্রিয়া শুরু করল নবান্ন। সূত্রের খবর, স্থানীয় স্তর থেকে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই আর্জি জানানো হয়েছিল। তার পরিপ্রেক্ষিতেই প্রশাসনিক মহলে তৎপরতা শুরু হয়েছে বলে খবর। মাস তিনেক আগে একবালপুর এবং ওয়াটগঞ্জ থানা এলাকার একটা অংশ আলিপুর থানার আওতায় নিয়ে আসা হয়। যার ফলে ভবানীপুর বিধানসভার অন্তর্গত একবালপুরের ৭৭ নম্বর ওয়ার্ড আলিপুর থানার আওতায় চলে আসে। এমনকি একবালপুর থানার বিল্ডিংটিও বর্তমানে আলিপুর থানার অন্তর্গত। যার জেরে সমস্যার সম্মুখীন হচ্ছিলেন সাধারণ নাগরিকরা।



