Bartaman Logo
১৫ জুলাই, ২০২৬

অ্যানিমেটেড ভিডিওর লড়াইয়ে ভোটমুখী বিহার যেন ‘কুরুক্ষেত্র’

বিহারে নাকের ডগায় বিধানসভা ভোট। তার আগে সোশ্যাল মিডিয়া রীতিমতো ‘কুরুক্ষেত্র’। একদিকে লালুপ্রসাদ যাদবের আরজেডি।

অ্যানিমেটেড ভিডিওর লড়াইয়ে ভোটমুখী বিহার যেন ‘কুরুক্ষেত্র’
  • ২৫ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

পাটনা (পিটিআই): বিহারে নাকের ডগায় বিধানসভা ভোট। তার আগে সোশ্যাল মিডিয়া রীতিমতো ‘কুরুক্ষেত্র’। একদিকে লালুপ্রসাদ যাদবের আরজেডি। অন্যপ্রান্তে ক্ষমতাসীন এনডিএ শিবির। আরও স্পষ্ট করে বললে, নীতীশ কুমারের জেডিইউ ও তাঁর বর্তমান জোটসঙ্গী বিজেপি। আর সোশ্যাল মিডিয়ার এই লড়াইয়ে নয়া অস্ত্র অ্যানিমেটেড ভিডিও। দু’পক্ষই প্রতিদ্বন্দ্বী শিবিরের নেতৃত্বকে ঠেস দিতে কার্টুন ভিডিওর আশ্রয় নিচ্ছে।

Advertisement

লালুপ্রসাদের দল আরজেডির রাশ বর্তমানে রয়েছে তাঁর ছোট ছেলে তেজস্বী যাদবের হাতে। বর্তমান মুখ্যমন্ত্রী তথা জেডিইউ প্রধান নীতীশ কুমারকে বিঁধতে তাঁর বারবার শিবির বদলের ইতিহাস উস্কে দিচ্ছে আরজেডি। অর্থাৎ নীতীশ যেভাবে সুযোগ বুঝে কখনও আরজেডি আবার কখনও বিজেপির দিকে গিয়ে মুখ্যমন্ত্রীর চেয়ারে ‘আঠা’ লাগিয়ে বসে রয়েছেন, তা নিয়েই ঠেস দেওয়া হয়েছে। এদিন আরজেডির এক্স হ্যান্ডলে একটি অ্যানিমেটেড ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানে রীতিমতো ‘র‌্যাপে’র আদলে বলতে শোনা যাচ্ছে, ‘নীতীশ কুমার পাল্টু, বাতে হ্যায় ফালতু।’ অর্থাৎ বারবার জার্সি বদলানো নীতীশের কথার কোনও অর্থ নেই।
আরজেডি শিবিরের আক্রমণের জবাব অ্যানিমেটেড ভিডিওর মাধ্যমেই দিয়েছে এনডিএ শিবির। শরিক জেডিইউয়ের পাশে দাঁড়িয়ে মাঠে নেমেছে বিজেপি। পদ্ম পার্টিও তাদের এক্স হ্যান্ডলে পাল্টা দু’টি অ্যানিমেটেড ভিডিও পোস্ট করেছে। প্রথমটিতে দেখা যাচ্ছে, লালুপ্রসাদ তাঁর দুই ছেলে তেজস্বী ও তেজপ্রতাপকে একটি নিয়ে অটোয় চেপেছেন। আর অটোচালক তাঁদের চারপাশে ঘুরিয়ে রাজ্যের ‘বিকাশ’ দেখাচ্ছেন। বেজায় ক্ষুব্ধ হয়ে তাঁরা চালককে ‘এনডিএ’ সমর্থক বলে তোপ দেগে অটো থামাতে বলছেন। দ্বিতীয় অ্যানিমেটেড ভিডিওতে যাদব পরিবারকে জনপ্রিয় হিন্দি ছবি ‘গ্যাংস অব ওয়াসিপুরে’র অনুকরণে ‘গ্যাংস অব ঘোটালেবাজ’ বলে ঠেস দেওয়া হয়েছে।  

Advertisement
সম্পর্কিত সংবাদ