Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

২১ জানুয়ারি পর্যন্ত মুক্তি পাবে না বিজয়ের ‘জন নয়গণ’, নির্দেশ আদালতের

আর কোনও বাধা রইল না। ইউ/এ সার্টিফিকেট দিয়ে বিজয়ের শেষ সিনেমা ‘জন নয়গণ’ মুক্তি দিতে সেন্সর বোর্ডকে নির্দেশ দিল মাদ্রাজ হাইকোর্ট

২১ জানুয়ারি পর্যন্ত মুক্তি পাবে না বিজয়ের ‘জন নয়গণ’, নির্দেশ আদালতের
  • ৯ জানুয়ারি, ২০২৬ ১৭:০১
Prefer us on Google

চেন্নাই, ৯ জানুয়ারি: সকালের হাসি, বিকেলে মিলিয়ে গেল। আজ, শুক্রবার সকালে যখন মাদ্রাজ হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ নির্দেশ দিল বিজয়ের শেষ সিনেমা ‘জন নয়গণ’ মুক্তি দিতে হবে সেন্সর বোর্ডকে। তখন তামিলনাড়ুজুড়ে খুশির জোয়ার বইছিল অভিনেতা বিজয়ের অনুরাগীদের মধ্যে। কিন্তু বিকেলেই মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের অন্তর্বর্তী নির্দেশে, সেই খুশি মিলিয়ে গেল। মাদ্রাজ হাইকোর্ট জানিয়ে দিয়েছে, আগামী ২১ জানুয়ারি পর্যন্ত ‘জন নয়গণ’ মুক্তি পাবে না। সেন্সর বোর্ড পুনরায় সিনেমাটির পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবে। তবে নির্মাতারা একটি মুক্তির তারিখ নির্ধারিত করে সেন্সর বোর্ডকে জানাতে পারে। আগামী ২১ জানুয়ারির পর মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ফের এই মামলাটি শুনে পরবর্তী সিদ্ধান্ত নেবেন। ততদিন পর্যন্ত কোনওভাবেই মুক্তি পাবে না সিনেমাটি। তাহলে বলা যেতেই পারে, ফের অনির্দিষ্টকালের জন্য মুক্তির দিন পিছিয়ে গেল ‘জন নয়গণ’-এর। এতে বেজায় ক্ষুব্ধ দক্ষিণী অভিনেতা বিজয়। আজ, শুক্রবার ‘জন নয়গণ’ সিলভার স্ক্রিনে মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু সেন্সর বোর্ডের তরফে ছাড়পত্র দিতে দেরি করা হয়। সিনেমার নির্মাতারা মুক্তির দিন পিছিয়ে দেন।

Advertisement

নতুন করে কোনও মুক্তির তারিখ ঘোষণা হয়নি। সেন্সর বোর্ড আগেই এই সিনেমার মুক্তি নিয়ে প্রশ্ন তুলেছিল। সে কারণে এখনও ছাড়পত্র পায়নি এই  ছবি। সম্প্রতি মাদ্রাজ হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন নির্মাতারা। দায়ের হয় মামলা। সেই মামলার শুনানিতে আজ, শুক্রবার রায় যায় বিজয়ের পক্ষেই। যদিও তাতে খুশি হয়নি সেন্সর বোর্ড। সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন তারা। বিকেলে শুনানিত সেন্সর বোর্ডের পক্ষেই রায় গিয়েছে। গোটা বিষয়টি নিয়ে বেজায় ক্ষুব্ধ দক্ষিণী তারকা বিজয়ের অনুরাগীরা।

Advertisement
সম্পর্কিত সংবাদ