Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী ভদ্রা বসু

প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী ভদ্রা বসু। শুক্রবার গভীর রাতে মৃত্যু হয় তাঁর। কয়েকদিন ধরেই বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন শিল্পী। সম্প্রতি তাঁর গলব্লাডারে স্টোন ধরা পড়ে।

প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী ভদ্রা বসু
  • ১৬ নভেম্বর, ২০২৫ ০৪:১৫
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী ভদ্রা বসু। শুক্রবার গভীর রাতে মৃত্যু হয় তাঁর। কয়েকদিন ধরেই বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন শিল্পী। সম্প্রতি তাঁর গলব্লাডারে স্টোন ধরা পড়ে। যদিও হাই ব্লাড প্রেশারের কারণে অস্ত্রোপচার করা সম্ভব হয়নি। এরপর বাড়িতে পড়ে গিয়ে মাথায় আঘাত পান। প্রাথমিকভাবে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। পরে স্থানান্তরিত করা হয় এসএসকেএম হাসপাতালে। মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে একাধিক অস্ত্রোপচার করা হয় বাঙ্গুর ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সে। পাশাপাশি হার্ট, কিডনির অসুখও ছিল। নাট্য ব্যক্তিত্ব অসিত বসুর স্ত্রী। তাঁর অভিনীত শেষ ছবি ‘বেলা’। তাঁর দুই কন্যা দামিনী বেণী বসু ও আনন্দী বসুও অভিনয়ের সঙ্গে যুক্ত। দামিনী নিজেইে সমাজমাধ্যমে মায়ের মৃত্যু সংবাদ জানিয়েছেন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ