Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

ভেনিজুয়েলা-ইরানের তেলে ছাড়পত্র দিক আমেরিকা: নয়াদিল্লি

রাশিয়া থেকে সস্তায় তেল কেনার ‘সাজা’। ভারতীয় পণ্যে ২৫ শতাংশের অতিরিক্ত শুল্ক চাপিয়েছে আমেরিকা। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের চাপানো এই অতিরিক্ত শুল্কের বোঝা এড়াতে এবার নয়া প্রস্তাব দিল ভারত।

ভেনিজুয়েলা-ইরানের তেলে ছাড়পত্র দিক আমেরিকা: নয়াদিল্লি
  • ২৭ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: রাশিয়া থেকে সস্তায় তেল কেনার ‘সাজা’। ভারতীয় পণ্যে ২৫ শতাংশের অতিরিক্ত শুল্ক চাপিয়েছে আমেরিকা। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের চাপানো এই অতিরিক্ত শুল্কের বোঝা এড়াতে এবার নয়া প্রস্তাব দিল ভারত। ব্লুমবার্গের একটি রিপোর্টে দাবি করা হয়েছে, রাশিয়ার বিকল্প হিসেবে ওয়াশিংটনের কাছে ইরান ও ভেনিজুয়েলা থেকে তেল কেনায় ছাড়পত্র চেয়েছে ভারত। ঘটনাচক্রে, ইরান ও ভেনিজুয়েলার উপরও রয়েছে মার্কিন নিষেধাজ্ঞা। ফলে ভারতের প্রস্তাবে ট্রাম্প প্রশাসনের সায় দেবে কি না, তা এখনও স্পষ্ট নয়।

Advertisement

ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা সত্ত্বেও তেল কেনা অব্যাহত রেখেছে ভারত। আর তাতেই ক্ষুব্ধ আমেরিকা ভারতের উপর অতিরিক্ত শুল্ক চাপিয়েছে। রাশিয়া থেকে জ্বালানি কেনা বন্ধ করলে ভারতের কাছে বিকল্প হিসেবে প্রায় কাছাকাছি দামে তেল পাওয়ার সুযোগ রয়েছে ইরান ও ভেনিজুয়েলা থেকে। ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী, চলতি সপ্তাহে আমেরিকা সফরে গিয়ে ভারতীয় আধিকারিকরা এই বিকল্প প্রস্তাবই দিয়েছেন। তাঁরা ট্রাম্প প্রশাসনকে জানিয়েছেন, রাশিয়া থেকে তেল কেনা কমানো হলে বিকল্প হিসেবে ইরান ও ভেনিজুয়েলার তেল কেনায় ছাড়পত্র দিতে হবে।

সম্পর্কিত সংবাদ