আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক নীতির পাল্টা দেওয়ার কথা ঘোষণা করেছিল চীন। আমেরিকার পণ্যের উপর ৩৪ শতাংশ শুল্ক বসানোর সিদ্ধান্ত নেয় বেজিং। এবার চীনের সেই সিদ্ধান্তের বিরুদ্ধে পদক্ষেপ নিতে চলেছে ওয়াশিংটন। আজ, সোমবার ট্রাম্প জানিয়েছেন ৮ এপ্রিলের মধ্যে ৩৪ শতাংশ শুল্ক চাপানোর সিদ্ধান্ত থেকে চীন না সরলে, তাঁদের পণ্যের উপর অতিরিক্ত ৫০ শতাংশ শুল্ক বসাবে আমেরিকা। আর সেই অতিরিক্ত শুল্ক লাগু হবে আগামী ৯ এপ্রিল থেকেই।



