Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

পান্ডুয়ায় কৃষি সমবায় ভোটে জয়ী তৃণমূল

পান্ডুয়াতে সাম্প্রতিক সময়ে একের পর এক সমবায় নির্বাচনে জয় পেয়েছে তৃণমূল। শনিবার ইটাচুনা এলাকার ধামাসিন ও মুলটি কৃষি উন্নয়ন সমবায় সমিতিতেও জয়ী হল ঘাসফুল শিবির।

পান্ডুয়ায় কৃষি সমবায় ভোটে জয়ী তৃণমূল
  • ২৯ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: পান্ডুয়াতে সাম্প্রতিক সময়ে একের পর এক সমবায় নির্বাচনে জয় পেয়েছে তৃণমূল। শনিবার ইটাচুনা এলাকার ধামাসিন ও মুলটি কৃষি উন্নয়ন সমবায় সমিতিতেও জয়ী হল ঘাসফুল শিবির। ৯টির মধ্যে ৯টি আসনেই সহজ জয় পেয়েছে তারা। এই কৃষি উন্নয়ন সমিতি তৃণমূল কার্যত পুনর্দখল করল। আগে তৃণমূলই এটি পরিচালনা করত। তবে সমিতির এই ভোটের দিকে সব রাজনৈতিক দলেরই নজর ছিল। বিরোধীরা নির্বাচনী ময়দানে নামলেও শেষ পর্যন্ত বিশেষ সুবিধে করতে পারেনি। তৃণমূলের পান্ডুয়া ব্লক সভাপতি আনিসুল ইসলাম বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দক্ষ পরিচালনা, কৃষকদের উন্নয়নের সুফল আমরা সমবায় নির্বাচনে পেয়েছি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ