Bartaman Logo
২৭ মে, ২০২৬

১৭ টুকরো করে পুঁতে দেওয়া হল কিশোরের দেহ, গ্রেপ্তার ২

১৭ টুকরো করে পুঁতে দেওয়া হল কিশোরের দেহ, গ্রেপ্তার ২
  • ১৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
লখনউ: গত ১০ দিন নিখোঁজ থাকার পর এক কিশোরের খণ্ডবিখণ্ড দেহ উদ্ধার করল পুলিস। তার দেহ কমপক্ষে ১৭ টুকরো করে বিভিন্ন স্থানে পুঁতে রাখা হয়েছিল। উত্তরপ্রদেশের বাহরাইচ জেলার গায়ত্রীনগরের এই ঘটনা পুলিস দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। 
Advertisement
পুলিস জানিয়েছে, নিহত নাবালকের নাম বিক্রম (১৫)। ৬ ডিসেম্বর কৃষি খেতে কাজ করার সময় ট্রাক্টরের ফালে তার শরীর আটকে যায়। সেখানে সঞ্জয় ও লবকুশ নামে দুই যুবকও কাজ করছিল। তারা বিক্রমকে বাঁচানোর চেষ্টা না করে উল্টে ট্রাক্টরের ফালে টেনে নিয়ে যায়। গুরুতরভাবে জখম হয় বিক্রম। সেই অবস্থাতেই তার দেহ ধারালো অস্ত্র দিয়ে ১৭ টুকরো করে সঞ্জয় ও লবকুশ। পরে প্রমাণ লোপাট করতে সেগুলি জমির মধ্যে পুঁতে দেয়। জামাকাপড়ও মাঠের পাশে একটি পুকুরে ফেলে দেয় অভিযুক্তরা। এদিকে ছেলেকে খুঁজে না পেয়ে গত ৯ ডিসেম্বর তার বাবা-মা থানায় নিখোঁজ ডায়েরি করেন। এরপর তদন্তে নেমে  সঞ্জয় ও লবকুশকে গ্রেপ্তার করে পুলিস।
সম্পর্কিত সংবাদ