নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে দেওয়া এক ব্যক্তির মৃত্যুর নথি ‘ক্রটিপূর্ণ’ ছিল। তা দ্রুত ঠিক করে দেওয়ার নামে ৬০০ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। বউবাজার থানার পুলিস ওই ঘটনায় অভিযুক্ত এক দালালকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার ধৃতকে ব্যাঙ্কশাল কোর্টে হাজির করা হয়। বিচারক এক হাজার টাকার বিনিময়ে অভিযুক্তকে জামিন দেন। আদালত সূত্রে জানা গিয়েছে, প্রথমে ওই দালাল মৃত ব্যক্তির বাড়ির লোকজনের কাছ থেকে কয়েক হাজার টাকা দাবি করেন। শেষ পর্যন্ত ৬০০ টাকায় রফা হয়। কিন্তু ওই টাকা নিয়েও তিনি কোনও নথি দেননি। তখন পুলিসে অভিযোগ করা হয়।



