Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

সোম-মঙ্গলে ঝড়বৃষ্টি হতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গে

আগামী সোম-মঙ্গলবার কলকাতাসহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রগর্ভ মেঘ থেকে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন জেলাগুলিতে রবি থেকে মঙ্গলবার পর্যন্ত ঝড়বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।

সোম-মঙ্গলে ঝড়বৃষ্টি হতে  পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গে
  • ৫ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী সোম-মঙ্গলবার কলকাতাসহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রগর্ভ মেঘ থেকে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন জেলাগুলিতে রবি থেকে মঙ্গলবার পর্যন্ত ঝড়বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। শুক্রবার কলকাতাসহ দক্ষিণবঙ্গ জুড়ে আকাশ কিছুটা মেঘলা ছিল। তবে বৃষ্টি বিশেষ হয়নি। বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢোকার পরিমাণ কিছুটা বেড়ে যাওয়ায় আকাশ মেঘলা ছিল। তবে ওই মেঘ থেকে বৃষ্টি হওয়ার মতো পরিস্থিতি ছিল না। 

Advertisement

আবহাওয়াবিদরা জানিয়েছেন, শুক্রবার যে মেঘ জমেছিল তার থেকে বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও বড় জোর হাল্কা বৃষ্টি হলেও হতে পারে। তবে সোম-মঙ্গলবারের ম঩ধ্যে কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অন্তত এক দফায় বেশি মাত্রার বৃষ্টি ও ঝোড়ো হাওয়া হওয়ার মতো পরিস্থিতি আবহাওয়ামণ্ডলে সৃষ্টি হতে পারে। আজ শনিবার কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশ অনেকটা মেঘমুক্ত হবে বলে আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন। মেঘলা আকাশের জন্য শুক্রবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা কমে যায়। এদিন শহরে সর্বোচ্চ তাপমাত্রা (৩৩.২ ডিগ্রি সেলসিয়াস) স্বাভাবিকের থেকে ১.৪ ডিগ্রি কম ছিল।

Advertisement
সম্পর্কিত সংবাদ