তিরুবনন্তপুরম: রবিবার সকালে ‘হুমকি’ এসেছিল তিরুবনন্তপুরম আন্তর্জাতিক বিমানবন্দরে। পরদিনই কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের বাসভবন ‘ক্লিফ হাউস’, দপ্তর বোমা বিস্ফোরণে ওড়ানোর হুমকি দিয়ে ইমেল পাঠানো হল। তালিকায় রয়েছে রাজ্যের সচিবালয়ও। সোমবার ইমেল মারফৎ হুমকি পাওয়ামাত্র রাজধানী তিরুবনন্তপুরমে শুরু হয় তল্লাশি। পুলিসের সঙ্গে কাজে নামেন বম্ব স্কোয়াডের সদস্যরা। মুখ্যমন্ত্রীর দপ্তর জানিয়েছে, এখন পর্যন্ত কোনও বিস্ফোরক উদ্ধার হয়নি। তদন্ত জারি রয়েছে।



