Bartaman Logo
১ আগস্ট, ২০২৬

সবচেয়ে ধনী প্রার্থী ‘লটারি কিং’য়ের স্ত্রী

তামিলনাড়ুর সবচেয়ে ধনী প্রার্থী হলেন এআইএডিএমকের লিমা রোজ মার্টিন। ত্রিচির লালগুড়ি বিধানসভা কেন্দ্র থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। ‘লটারি কিং’ নামে খ্যাত স্যান্টিয়েগো মার্টিনের স্ত্রী লিমার ব্যক্তিগত সম্পত্তির পরিমাণ ১ হাজার ৪৯ কোটি ৫০ লক্ষ টাকা।

সবচেয়ে ধনী প্রার্থী ‘লটারি কিং’য়ের স্ত্রী
  • ৯ এপ্রিল, ২০২৬ ১৬:০৪
Prefer us on Google

ত্রিচি: তামিলনাড়ুর সবচেয়ে ধনী প্রার্থী হলেন এআইএডিএমকের লিমা রোজ মার্টিন। ত্রিচির লালগুড়ি বিধানসভা কেন্দ্র থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। ‘লটারি কিং’ নামে খ্যাত স্যান্টিয়েগো মার্টিনের স্ত্রী লিমার ব্যক্তিগত সম্পত্তির পরিমাণ ১ হাজার ৪৯ কোটি ৫০ লক্ষ টাকা। সোমবার মনোনয়ন জমা দিয়েছেন তিনি। নির্বাচনি হলফনামাতেই উঠে এসেছে তাঁর সম্পদের খতিয়ান। লিমা জানিয়েছেন, তিনি স্কুলের গণ্ডিও টপকাতে পারেননি। কোয়েম্বাটোরের সরকারি উচ্চ মাধ্যমিক স্কুলে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত পড়েছেন। হলফনামা অনুযায়ী, ১৩৯ কোটি ৬০ লক্ষ টাকার অস্থাবর সম্পত্তি রয়েছে তাঁর। স্বামী স্যান্টিয়েগোর অস্থাবর সম্পত্তির পরিমাণ ৩ হাজার ২৬২ কোটি। প্রার্থী ও তাঁর স্বামীর স্থাবর সম্পত্তি যথাক্রমে ৯০৯ কোটি ৯০ লক্ষ ও ৮৮৭ কোটি ৩০ লক্ষ টাকার। ১৫৯ পাতার নির্বাচনি হলফনামায় হোটেল, গেমিং, আবাসন সহ বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগের কথা ঘোষণা করেছেন লিমা। এআইএডিএমকে, ডিএমকের মতো দলকে মোটা অঙ্কের অনুদান দিয়েছেন লিমা-স্যান্টিয়াগো।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ