Bartaman Logo
৮ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিনোদন

বাবিলের অভিমান

বলিউডের উপর ক্ষোভ উগরে দিলেন ইরফান খানের পুত্র অভিনেতা বাবিল খান। রবিবার ক্যামেরার সামনে কান্নায় ভেঙে পড়েন বাবিল। চুল উসকো-খুসকো। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও পোস্ট হতেই ঝড়ের গতিতে তা ছড়িয়ে পড়ে

বাবিলের অভিমান
  • ৫ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

বলিউডের উপর ক্ষোভ উগরে দিলেন ইরফান খানের পুত্র অভিনেতা বাবিল খান। রবিবার ক্যামেরার সামনে কান্নায় ভেঙে পড়েন বাবিল। চুল উসকো-খুসকো। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও পোস্ট হতেই ঝড়ের গতিতে তা ছড়িয়ে পড়ে। তবে কিছুক্ষণের মধ্যেই তা ডিলিট করে দেন বাবিল। পাশাপাশি বন্ধ করে দেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। ভিডিওতে কাঁদতে কাঁদতে বাবিল বলেন, ‘বলিউড জঘন্য জায়গা। এখানে লোকজন ভীষণ রূঢ়।’ এর সঙ্গে অনন্যা পান্ডে, অর্জুন কাপুর, সিদ্ধান্ত চতুর্বেদী, শানায়া কাপুর, রাঘব জুয়েল, আদর্শ গৌরব, অরিজিৎ সিংয়ের নামও উল্লেখ করেন তিনি। কেন আচমকা বলিউডের বিরুদ্ধে তিনি ক্ষোভপ্রকাশ করলেন, তা স্পষ্ট নয়। অনুরাগীরা বাবিলের মানসিক স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন। যদিও তাঁর পরিবার ও টিমের তরফে দাবি করা হয়েছে, তিনি সম্পূর্ণ সুস্থ রয়েছেন। তাদের দাবি, ‘বলিউডে নিজের জায়গা তৈরি করেছেন বাবিল। তবে তাঁকেও অন্যদের মতো কঠিন লড়াই লড়তে হয়েছে। তাঁর এই জার্নিতে অনেকেই তাঁকে সাহায্য করেছেন। এই কারণে তারকাদের নাম উল্লেখ করেছিলেন বাবিল।’  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ