Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

চুঁচুড়ায় বিভাজনের রাজনীতি সুকান্তর

সরাসরি নিজেদের লড়াইকে ‘জাতের লড়াই’ বলে জানিয়ে দিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। মঙ্গলবার গেরুয়া বাহিনীর জেলাশাসকের অফিস অভিযানের নেতৃত্ব দিতে চুঁচুড়ায় এসেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্তবাবু।

চুঁচুড়ায় বিভাজনের রাজনীতি সুকান্তর
  • ২৩ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: সরাসরি নিজেদের লড়াইকে ‘জাতের লড়াই’ বলে জানিয়ে দিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। মঙ্গলবার গেরুয়া বাহিনীর জেলাশাসকের অফিস অভিযানের নেতৃত্ব দিতে চুঁচুড়ায় এসেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্তবাবু। মঞ্চে দাঁড়িয়ে তিনি বলেন, হিন্দুদের কচুকাটা করার জন্য আওয়াজ তোলা হচ্ছে। তাই সবাইকে জানিয়ে দিতে চাই, লড়াই কখনও ভাতের ছিল না। আগেও জাতেরই ছিল, এখনও জাতের লড়াই লড়তে হবে। জাত থাকলে তবে ভাতও থাকবে। তাঁর এই ভাষণের পরপরই বিজেপি বিরোধী রাজনৈতিক শিবির সক্রিয় হয়ে উঠেছে। তৃণমূল কংগ্রেসের হুগলি জেলার সহ সভাপতি তথা চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার কটাক্ষ করে বলেন, যাক এতদিনে রাখঢাক ছেড়ে সুকান্তবাবুরা সত্যিটা প্রকাশ্যে উচ্চারণ করেছেন। বিভাজনের রাজনীতিতে সিলমোহর পড়ল। নাগরিক সমাজকে এবার বুঝতে হবে, বিজেপির আসল উদ্দেশ্য কোনটা। আমরা অবশ্যই ভাতের লড়াই লড়ে যাব। 

Advertisement

এদিকে, বিজেপির এদিনের সমাবেশ ও মিছিলে এক নেতার পকেটমারির চেষ্টা হয়েছিল বলে অভিযোগ। তা নিয়ে ঘড়ির মোড়ে কিছুটা উত্তেজনা তৈরি হয়। অভিযুক্তকে ধরে বিজেপি কর্মীরা মারধর করেন। যদিও উত্তর ২৪ পরগনার হালিশহরের বাসিন্দা ওই যুবকের দাবি, তিনি পকেটমার নন। বিজেপির কট্টর সমর্থক। আন্দোলনের কথা শুনে এসেছিলেন। বিজেপি নেতা সোমনাথ মৈত্র বলেন, আমার পকেট কাটা হয়েছিল তবে মানিব্যাগ নিতে পারেনি। পুলিস জানিয়েছে, ওই ঘটনায় কোনও অভিযোগ দায়ের হয়নি। 

Advertisement
সম্পর্কিত সংবাদ