Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

দুর্নীতির অভিযোগে ধৃত তেলেঙ্গানার সরকারি অফিসার

হিসেব বহির্ভূত সম্পত্তির অভিযোগ। দুর্নীতি দমন শাখার হাতে গ্রেপ্তার হলেন তেলেঙ্গানার সেচ দপ্তরের চিফ ইঞ্জিনিয়ার ভুক্কিয়া হরিরাম।

দুর্নীতির অভিযোগে ধৃত তেলেঙ্গানার সরকারি অফিসার
  • ২৮ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

হায়দরাবাদ: হিসেব বহির্ভূত সম্পত্তির অভিযোগ। দুর্নীতি দমন শাখার হাতে গ্রেপ্তার হলেন তেলেঙ্গানার সেচ দপ্তরের চিফ ইঞ্জিনিয়ার ভুক্কিয়া হরিরাম। তদন্তকারীদের সূত্রে জানা গিয়েছে, অবৈধ উপায়ে এই সম্পত্তি অর্জন করছেন তিনি। সম্প্রতি হরিরামের ১৩টি ঠিকানায় তল্লাশি চালান তদন্তকারীরা। অভিযান চলে তাঁর আত্মীয়দের বাড়িতেও। তল্লাশিতে বিপুল পরিমাণ জমি, ফার্মহাউজ, গাড়ি, সোনার গয়না বাজেয়াপ্ত করা হয়েছে বলে খবর। শ্রীনগর, মাধাপুর, নারসিঙ্গিতেও একাধিক সম্পত্তি রয়েছে হরিরামের। এই বিপুল পরিমাণ সম্পত্তির মালিক তিনি কীভাবে হলেন, তা খতিয়ে দেখছে পুলিস। এছাড়াও অন্যত্র তাঁর আরও কোনও সম্পত্তি রয়েছে কি না, সেবিষয়েও খোঁজখবর চলছে।  ওই আধিকারিককে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ