Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

‘বিহার নির্বাচনে খুশির খবর নিয়ে এসেছে তেজস্বীর সদ্যোজাত পুত্র’, হাসপাতালে গিয়ে শুভেচ্ছা জানালেন মমতা

লালুপ্রসাদ যাদবের পরিবারে খুশির খবর। দাদু হয়েছেন লালু। মঙ্গলবার ভোরে কলকাতার পার্ক স্ট্রিটের একটি বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তেজস্বী যাদবের স্ত্রী রাজশ্রী।

‘বিহার নির্বাচনে খুশির খবর নিয়ে এসেছে তেজস্বীর সদ্যোজাত পুত্র’, হাসপাতালে গিয়ে শুভেচ্ছা জানালেন মমতা
  • ২৮ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: লালুপ্রসাদ যাদবের পরিবারে খুশির খবর। দাদু হয়েছেন লালু। মঙ্গলবার ভোরে কলকাতার পার্ক স্ট্রিটের একটি বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তেজস্বী যাদবের স্ত্রী রাজশ্রী। ভোর ৬টা ১৪ মিনিটে এসএমএস করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই খুশির খবর জানান তেজস্বী। দু’মিনিটের মধ্যে প্রত্যুত্তর দিয়ে শুভেচ্ছা জানান মমতা। পরে দুপুরের দিকে হাসপাতালে গিয়ে সদ্যোজাত শিশুকে দেখে আসেন মুখ্যমন্ত্রী। হাসপাতালে লালুপ্রসাদ যাদব, রাবড়িদেবী, তেজস্বী ও তাঁর স্ত্রী এবং পরিবারের অন্য সদস্যদেরও শুভেচ্ছা জানান মমতা। সদ্যোজাত শিশু ও তাঁর মা স্থিতিশীল এবং ভালো আছে বলে জানান মুখ্যমন্ত্রী।

Advertisement

মমতা এটাও উল্লেখ করেছেন, সামনেই বিহার বিধানসভার নির্বাচন। তেজস্বীর সদ্যোজাত পুত্র বিহার নির্বাচনের জন্য খুশির খবর নিয়ে এসেছে। লালুপ্রসাদ যাদবকেও মমতা বলেছেন, শরীর ভালো রাখুন। আমি পাশে আছি। প্রসঙ্গত, বিহার বিধানসভার নির্বাচনে বিজেপি বিরোধী লড়াইয়ে লালুর দল আরজেডির পাশে রয়েছে তৃণমূল। অন্যদিকে তেজস্বী যাদব জানিয়েছেন, গত নয় মাস ধরে আমার স্ত্রী কলকাতায় রয়েছেন। এখানে আমাদের ‘লোকাল গার্ডিয়েন’ মমতা বন্দ্যোপাধ্যায়।

সম্পর্কিত সংবাদ