Bartaman Logo
২১ জুলাই, ২০২৬

বদলাচ্ছে তৎকাল টিকিট বুকিংয়ের নিয়ম, নতুন ব্যবস্থায় আরও সহজ হবে দূরের ট্রেনযাত্রা?

বদলাচ্ছে তৎকালে টিকিট বুকিংয়ের নিয়ম। এবার থেকে তৎকালে টিকিট বুকিংয়ে বাধ্যতামূলক হবে আধার যাচাই। রেলের নির্দেশিকায় জানানো হয়েছে, যাত্রীরা আধার যাচাইয়ের মাধ্যমে আইআরসিটিসি অ্যাপ বা ওয়েবসাইট থেকে তৎকালে টিকিট কাটতে পারবেন।

বদলাচ্ছে তৎকাল টিকিট বুকিংয়ের নিয়ম, নতুন ব্যবস্থায় আরও সহজ হবে দূরের ট্রেনযাত্রা?
  • ১১ জুন, ২০২৫ ১৫:০৬
Prefer us on Google

নয়াদিল্লি, ১১ জুন: বদলাচ্ছে তৎকালে টিকিট বুকিংয়ের নিয়ম। এবার থেকে তৎকালে টিকিট বুকিংয়ে বাধ্যতামূলক হবে আধার যাচাই। রেলের নির্দেশিকায় জানানো হয়েছে, যাত্রীরা আধার যাচাইয়ের মাধ্যমে আইআরসিটিসি অ্যাপ বা ওয়েবসাইট থেকে তৎকালে টিকিট কাটতে পারবেন। আগামী ১ জুলাই থেকেই মিলবে এই সুবিধা। বাধ্যতামূলক আধার যাচাইয়ের নিয়মটি কার্যকর হবে ১৫ জুলাই থেকে। 

Advertisement

দূরপাল্লার ট্রেনে আগে থেকে টিকিট বুক করে রাখাই নিয়ম। তবে অনেকসময় হঠাৎ কোনও প্রয়োজনে ট্রেনের টিকিট দরকার হয়। সেক্ষেত্রে একমাত্র ভরসা তৎকাল বুকিং। সাধারণত এজেন্ট মারফত বা এই ধরনের উপায়ে তৎকালে টিকিট কাটতে হত। তাতে অতিরিক্ত ভাড়া তো গুনতে হতই, টিকিট বুকিং চার্জ হিসেবে টাকা আদায় করত ওই এজেন্টও। এই সমস্যা মেটাতেই বিশেষ ব্যবস্থা করছে রেল। বাড়িতে বসেই অ্যাপ বা ওয়েবসাইটে টিকিট বুক কড়া যাবে। পাশাপাশি আধার যাচাইয়ের মাধ্যমে জালিয়াতির সম্ভাবনাও কমবে বলেই মনে কড়া হচ্ছে। যার টিকিট তিনিই যাতে পান, মূলত সেটা নিশ্চিত করতেই এই আধার যাচাই। রেলের পিআরএস কাউন্টার বা এজেন্ট মারফত টিকিট কাটা হলে সেখানেও আধার যাচাই বাধ্যতামূলক করা হবে বলেই জানিয়েছে রেল মন্ত্রক। 

এই ক্ষেত্রে যাত্রীর মোবাইলে ওটিপি যাবে এবং সেই নম্বর মেলার পরই টিকিট কাটার সুবিধা মিলবে। নির্দেশিকায় আরও বলা হয়েছে, টিকিট বুকিং শুরুর প্রথম ৩০ মিনিট এজেন্টরা টিকিট কাটতে পারবেন না। এসি এবং নন-এসি দুই ক্ষেত্রেই কার্যকর হবে এই নিয়ম। এমনিতে যাত্রার আগেরদিন সকাল ১০টা থেকে এসি এবং ১০টা ৩০ মিনিট থেকে নন-এসির তৎকাল  টিকিট বুকিংইয়ের সুবিধা মিলত। নতুন নিয়মে সাধারণ যাত্রীরা পুরনো সময় অনুযায়ীই টিকিট বুক করতে পারবেন। তবে এজেন্টদের দুই ক্ষেত্রেই অপেক্ষা করতে হবে আরও ৩০ মিনিট। অর্থাৎ এসির ক্ষেত্রে ১০টা ৩০ মিনিট এবং নন-এসির ক্ষেত্রে ১১টা থেকে তৎকাল বুকিং করতে পারবেন এজেন্টরা। মনে করা হচ্ছে, নতুন নিয়মে তৎকাল বুকিং আরও সহজ এবং নিরাপদ হবে সাধারণ যাত্রীদের ক্ষেত্রে।

Advertisement
সম্পর্কিত সংবাদ