Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

বাংলাদেশ এল তারেকের পোষ্য ‘জেবু’ও

মালিক নিজের দেশে ফিরেছেন। পোষ্যকেও তাই ফিরতে হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তথা খালেদা জিয়ার পুত্র তারেক রহমান বৃহস্পতিবার দেশে ফিরেছেন।

বাংলাদেশ এল তারেকের পোষ্য ‘জেবু’ও
  • ২৬ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ঢাকা: মালিক নিজের দেশে ফিরেছেন। পোষ্যকেও তাই ফিরতে হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তথা খালেদা জিয়ার পুত্র তারেক রহমান বৃহস্পতিবার দেশে ফিরেছেন। সঙ্গে নিয়ে এসেছেন পোষ্য বিড়াল জেবু-কেও।  সাইবেরিয়ান প্রজাতির এই বিড়ালটি সমাজমাধ্যমে বেশ জনপ্রিয়। কয়েকমাস আগে তারেকের সঙ্গে জেবু-র একটি ছবি সোশ্যাল মিডিয়ায় নজর কেড়েছিল। তারপর থেকে একাধিক ভিডিওতে তারেকের সঙ্গে জেবুকে দেখা গিয়েছে। সেই বিড়াল বাংলাদেশ ফিরেছে, একথা জানার পরই তারেক-সমর্থকরা উৎসাহিত হয়ে পড়েন। বৃহস্পতিবার বিএনপির তরফে সোশ্যাল মিডিয়ায় জেবুর দেশে ফেরার খবর জানানো হয়। সঙ্গে জুড়ে দেওয়া হয় বিড়ালটির ছবি। এ বিষয়ে তারেক জানান, বিড়ালটি তাঁর মেয়ে জাইমার। তবে এখন জেবু সবার আদরের হয়ে গিয়েছে। অর্থাৎ তাঁর পরিবারের অংশ হয়ে উঠেছে বলে দাবি তারেকের। উল্লেখ্য, তারেকের ঢাকায় ফেরার কয়েক ঘণ্টা আগে, জেবুর নামে সোশ্যাল মিডিয়ায় একটি পেজ চালু হয়। পেজটা যে ভুয়ো নয়, তা নিশ্চিত করেছে বিএনপির কন্টেন্ট জেনারেশন টিমের প্রধান সাইমুম পারভেজ। মজার ছলেই এই পেজ খোলা হয়েছে। যেখানে জেবুর নানা কাণ্ডকারখানার ভিডিও দেখা যেতে পারে। ছবি: পিটিআই

Advertisement
সম্পর্কিত সংবাদ