Bartaman Logo
২৬ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

লক্ষ্মী সায়গলের মৃত্যু দিবসে বিজেপিকে খোঁচা সুভাষিণীর

স্বাধীনতা সংগ্রামী তথা আজাদ হিন্দ ফৌজের অন্যতম সদস্য ক্যাপ্টেন লক্ষ্মী সায়গলের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে একটি সেমিনারের আয়োজন করেছিল গণতান্ত্রিক মহিলা সমিতির পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি।

লক্ষ্মী সায়গলের মৃত্যু দিবসে  বিজেপিকে খোঁচা সুভাষিণীর
  • ২৪ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: স্বাধীনতা সংগ্রামী তথা আজাদ হিন্দ ফৌজের অন্যতম সদস্য ক্যাপ্টেন লক্ষ্মী সায়গলের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে একটি সেমিনারের আয়োজন করেছিল গণতান্ত্রিক মহিলা সমিতির পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি। বুধবার মৌলালি যুব কেন্দ্রে এই সেমিনারে উপস্থিত হয়েছিলেন লক্ষ্মী সায়গলের কন্যা সুভাষিণী আলি। এবছর স্বাধীনতা সংগ্রামীর মৃত্যুদিনের থিম রাখা হয়েছিল সাম্রাজ্যবাদ বিরোধী। এছাড়া এদিনের সেমিনারে বক্তব্য রাখেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আব্দুল কাফি। 

Advertisement

সুভাষিণী আলি তাঁর বক্তব্যে বিজেপিকে খোঁচা দিয়ে বলেন, ‘প্রকৃত দেশভক্ত কারা তা আমাদের বুঝতে হবে। শুধু ‘ভারত মাতার জয়’ বললেই দেশভক্ত হওয়া যায় না। যাঁরা আমাদের দেশে শাসন করছেন তাঁরা ইংরেজের বিপক্ষে লড়াই করেনি। একটা সময় আমাদের দেশে যাঁরা ব্রিটিশদের হয়ে কথা বলেছিলেন, তাঁরাই এখন আমেরিকার পক্ষে কথা বলছেন। আমাদের দেশে সাম্প্রদায়িকতার বিষ ছড়ানো হচ্ছে। লক্ষ্মী সায়গলদের কাছে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ও দেশভক্তি আলাদা বিষয় ছিল না। তাই দেশ স্বাধীন হওয়ার পরেও এই লড়াই শেষ হয়নি। সাম্রাজ্যবাদ শেষ না-হলে, প্রকৃত দেশভক্তদের লড়াই শেষ হয় না।’

Advertisement
সম্পর্কিত সংবাদ