Bartaman Logo
৩১ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

২১ জুলাইয়ের বাসে নজর রাখতে স্টিকার

তৃণমূল শিবিরে ২১ জুলাই শহিদ সমাবেশের প্রস্তুতি এখন তুঙ্গে। রেকর্ড জমায়েতের লক্ষ্যমাত্রা নিয়ে যাবতীয় আয়োজনে ব্যস্ত তৃণমূলের নেতা-কর্মীরা।

২১ জুলাইয়ের বাসে  নজর রাখতে স্টিকার
  • ১২ জুলাই, ২০২৫ ০৪:০০

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: তৃণমূল শিবিরে ২১ জুলাই শহিদ সমাবেশের প্রস্তুতি এখন তুঙ্গে। রেকর্ড জমায়েতের লক্ষ্যমাত্রা নিয়ে যাবতীয় আয়োজনে ব্যস্ত তৃণমূলের নেতা-কর্মীরা। সব জেলায় চলছে প্রস্তুতি সভা। কলকাতাতেও দফায় দফায় পর্যালোচনা মিটিং চলছে। এই প্রেক্ষাপটেই উঠে এল বাসের স্টিকার সংক্রান্ত বিষয়। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ২১ জুলাই বহু বাস আসবে। রাজ্য তৃণমূলের তরফে একটি স্টিকার তৈরি করে দেওয়া হয়েছে। ওই বাসগুলিতে সেটি সাঁটা হবে। তাতে ড্রাইভারের নাম, ফোন নম্বর এবং বাসের নম্বর দেওয়া থাকবে। বাসটি দলের কর্মীরা যাতে দ্রুত চিহ্নিত করতে পারেন, তার জন্যই এই উদ্যোগ। অন্যদিকে, তৃণমূল শিবিরের অন্দরে এমন খবরও এসেছে, ২১ জুলাইয়ের সভা শেষ হওয়ার পর কিছু মানুষ দীঘায় জগন্নাথ মন্দির দেখতে যাবেন। এই ব্যাপারে নেতৃত্বের কোনও আপত্তি নেই। তবে সকলেরই অভিমত, আগে কলকাতায় এসে সুষ্ঠুভাবে সভায় অংশগ্রহণ করতে হবে এবং সভা শেষ হওয়ার পরই দীঘায় যাওয়া যেতে পারে।

Advertisement
সম্পর্কিত সংবাদ