Bartaman Logo
২৫ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

স্কটিশ চার্চে নবরূপে সজ্জিত ওগিলভি বিল্ডিংয়ের উদ্বোধন

স্কটিশ চার্চ কলেজ তাদের ঐতিহ্যশালী ওগিলভি বিল্ডিংকে নবরূপে সাজিয়ে তুলল। দীর্ঘদিন ধরে এটি হস্টেল হিসাবে ব্যবহৃত হলেও বর্তমানে এটিকে অ্যাকাডেমিক বিল্ডিং হিসাবেই রূপ দেওয়া হয়েছে।

স্কটিশ চার্চে নবরূপে সজ্জিত ওগিলভি বিল্ডিংয়ের উদ্বোধন
  • ৩১ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: স্কটিশ চার্চ কলেজ তাদের ঐতিহ্যশালী ওগিলভি বিল্ডিংকে নবরূপে সাজিয়ে তুলল। দীর্ঘদিন ধরে এটি হস্টেল হিসাবে ব্যবহৃত হলেও বর্তমানে এটিকে অ্যাকাডেমিক বিল্ডিং হিসাবেই রূপ দেওয়া হয়েছে। এখানে এবার থেকে বিকম এবং বিবিএ স্নাতকস্তরের ক্লাস হবে। বর্তমানে তা কলেজের পৃথক পৃথক ভবনে নেওয়া হয়ে থাকে। চার বছরের স্নাতক কোর্স এবং ক্রমবর্ধমান জায়গার চাহিদার কথা মাথায় রেখে এই পরিকল্পনা করেছিল কলেজ কর্তৃপক্ষ। তবে, সংস্কারের সময় শতাব্দী প্রাচীন এই ভবনের বিশেষ বৈশিষ্ট্যগুলিকে সংরক্ষণ করা হয়েছে। তার মধ্যে রয়েছে কারুকার্য করা পাথরের খিলানযুক্ত প্রবেশদ্বার, কেন্দ্রীয় ত্রিকোণাকার পেডিমেন্ট এবং পাথরের পুরনো সিঁড়ি। তবে আধুনিক শ্রেণিকক্ষ, স্মার্ট সেমিনার রুম, ইনকিউবেশন সেন্টার, কনফারেন্স রুম, কম্পিউটার ল্যাবরেটরি, লাইব্রেরি, কমন রুম, ক্যান্টিন তৈরির জন্য অনেক কিছুই পরিবর্তন করতে হয়েছে এই ভবনে। উদ্যানটিকেও মনোরম করে তোলা হয়েছে। অধ্যক্ষ মধুমঞ্জরী মণ্ডলের উপস্থিতিতে চার্চ অব নর্থ ইন্ডিয়ার মডারেটর ও কলকাতার বিশপ তথা কলেজ গভর্নিং বডির প্রেসিডেন্ট পরিতোষ ক্যানিং নবরূপে সজ্জিত ওগিলভি বিল্ডিংয়ের উদ্বোধন করেন। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ