Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

অধিনায়ক পন্থের সমালোচনায় স্টেইন

প্রশ্নের মুখে ঋষভ পন্থের নেতৃত্ব। দক্ষিণ আফ্রিকার পাঁচশোর কাছাকাছি রান তোলার নেপথ্যে তাঁর স্ট্র্যাটেজির দৈন্যদশা প্রকট। কিংবদন্তি প্রোটিয়া পেসার ডেল স্টেইন সাফ বলেছেন, ‘ভারতের কোনও প্ল্যান বি ছিল না।

অধিনায়ক পন্থের সমালোচনায় স্টেইন
  • ২৪ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

গুয়াহাটি: প্রশ্নের মুখে ঋষভ পন্থের নেতৃত্ব। দক্ষিণ আফ্রিকার পাঁচশোর কাছাকাছি রান তোলার নেপথ্যে তাঁর স্ট্র্যাটেজির দৈন্যদশা প্রকট। কিংবদন্তি প্রোটিয়া পেসার ডেল স্টেইন সাফ বলেছেন, ‘ভারতের কোনও প্ল্যান বি ছিল না। দীর্ঘসময় ধরে ওরা প্ল্যান এ অনুসারে বল করেছে। কখনও কখনও তো বড্ড রক্ষণাত্মক লেগেছে ওদের। নতুন ব্যাটসম্যান ক্রিজে এলেও আক্রমণ কৌশল নেওয়া হয়নি। লং-অন, লং-অফ, ডিপ স্কোয়ার লেগ রেখে সিঙ্গলস নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। দিনের শুরুতে ওদের আরও আক্রমণাত্মক হওয়া উচিত ছিল। ব্যাটসম্যান যাতে তুলে মারতে বাধ্য হয় এবং ভুল করে, সেই চেষ্টাই দেখা যায়নি। তাছাড়া ওরা স্টাম্প বরাবর বল করে যাওয়ায় অফ-লেগ, দুই দিকেই রান এসেছে। কলকাতায় পিচের যা অবস্থা ছিল, তাতে স্টাম্প লক্ষ্য করে বোলিং জরুরি ছিল। কিন্তু গুয়াহাটির পাটা উইকেটে অফ বা লেগ, কোনও একদিকে টানা বোলিং করতে হত।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ