Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

নয়া অর্থবর্ষের বরাদ্দের দাবি জানাতে প্রস্তুত রাজ্য সরকার

পঞ্চদশ অর্থ কমিশনের টাকা খরচের নিরিখে দেশের মধ্যে যথেষ্ট ভালো স্থানে রয়েছে বাংলা। সেই সঙ্গে আগের পাওয়া টাকা খরচের হিসেব নিয়েও প্রশ্ন তুলতে পারেনি কেন্দ্র।

নয়া অর্থবর্ষের বরাদ্দের দাবি জানাতে প্রস্তুত রাজ্য সরকার
  • ২২ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পঞ্চদশ অর্থ কমিশনের টাকা খরচের নিরিখে দেশের মধ্যে যথেষ্ট ভালো স্থানে রয়েছে বাংলা। সেই সঙ্গে আগের পাওয়া টাকা খরচের হিসেব নিয়েও প্রশ্ন তুলতে পারেনি কেন্দ্র। এই সাফল্যের উপর ভর করেই চলতি অর্থবর্ষের প্রথম কিস্তির প্রায় ১ হাজার ৭০০ কোটি টাকার দাবি করতে চলেছে রাজ্য। ইতিমধ্যে, সমস্ত হিসেব সংক্রান্ত নথি সহ তথ্য রাজ্য অর্থদপ্তরে পাঠিয়ে দেওয়া হয়েছে পঞ্চায়েত দপ্তরের তরফে। যা খতিয়ে দেখে শীঘ্রই তা নয়াদিল্লি পাঠাবে নবান্ন।

Advertisement

আগের অর্থবর্ষের দ্বিতীয় কিস্তির টাকা আর্থিক বছরের একেবারে শেষে (মার্চ মাসে) পাঠায় কেন্দ্র। যার জেরে জেলাগুলিকে ২,৫৪২.১৯ কোটি টাকার কাজের বরাদ দেওয়া হয়। যার মধ্যে ৭৯৭.৫৬ কোটি টাকা ব্যয় করে পানীয় জল, নিকাশি সহ নানা পরিকাঠামো উন্নয়নের কাজ করা হয়েছে। ফলে বর্তমানে আরও ১,৭৪৪.৬৩ কোটি টাকার কাজ পর্যায়ক্রমে রূপায়ণ করা হচ্ছে। যার মধ্যে ১,১২৭ কোটি টাকা হল শর্তাধীন তহবিলের। যা ব্যবহার করে শুধু মাত্র নিকাশি এবং পানীয় জল সংক্রান্ত কাজই করা যাবে। এছাড়াও, আনটায়েড বা নিঃশর্ত তহবিলের ৬১৮ কোটি টাকা। মুর্শিদাবাদেই সর্বাধিক ২২৪.৭৬ কোটি টাকা খরচ হওয়া বাকি রয়েছে। ফলে জেলাগুলিকে দ্রুততার সঙ্গে কাজ করার নির্দেশও দেওয়া হয়েছে বলেও সূত্রের খবর। বরাদ্দ অর্থের খরচের নিরিখে সব থেকে বেশি পিছিয়ে রয়েছে মুর্শিদাবাদ, পুরুলিয়া, মালদহ সহ বেশ কয়েকটি জেলা। সূত্রের খবর, ইতিমধ্যে এই জেলাগুলিকে কাজে আরও গতি আনার নির্দেশ দেওয়া হয়েছে।

সম্পর্কিত সংবাদ